আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ১৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

কুমিল্লা সদর দক্ষিণে জ্বালানি তেল অনিয়ম এর অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমান

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় জ্বালানি তেলের অনিয়ম, অতিরিক্ত মূল্যে বিক্রয় ও অবৈধ মজুদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার ১৯ এপ্রিল ২০২৬ তারিখ বেলা ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার চৌয়ারা ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
‎অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। এ সময় র‍্যাব সিপিসি ২ কুমিল্লার সিনিয়র এএসপি ও স্কোয়াড কমান্ডার মিঠুন কুমার কুণ্ডুর নেতৃত্বে র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া অভিযানে স্থানীয় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। অভিযানের সময় রাজাপাড়া উত্তর চৌমুহনী এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত হোসেন এন্টারপ্রাইজের মালিক মো. হোসেনকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রয় এবং লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রতিষ্ঠানটিতে মজুদ থাকা ৪৮ লিটার অকটেন জব্দ করা হয় এবং উপস্থিত ক্রেতাদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে প্রতি জনকে সর্বোচ্চ দুই লিটার করে বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়।
‎একই অভিযানে অপর একটি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মো. জসীম উদ্দীন ৩৮ পিতা মৃত শামছুল হক গ্রাম বল্লভপুর রাজাপাড়া কে গোপন স্থানে জ্বালানি তেল মজুদের অভিযোগ তদন্তে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রদান এবং প্রশাসনিক কাজে বাধা দেওয়ার অপরাধে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ ২ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রশাসন জানায় অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই তার প্রতিষ্ঠানের মাধ্যমে দাহ্য পেট্রোলিয়াম পণ্য যেমন পেট্রোল ডিজেল ও অকটেন অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রয় করে আসছিলেন।,,, এছাড়া অননুমোদিত পাত্রে এসব জ্বালানি বিক্রি করা হচ্ছিল যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত।
‎সদর দক্ষিণ উপজেলা প্রশাসন জানিয়েছে জ্বালানি তেলের অবৈধ মজুদ কালোবাজারি ও ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তা স্বার্থ রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
মোঃ শাহরিয়া। বিশেষ প্রতিনিধি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে ৯ম শ্রেণির ছাত্রী নিখোঁজ, সন্ধান চায় পরিবার ও ব

1

বিয়ের অনুষ্ঠানে বরকে হারিকেন উপহার, লোডশেডিংয়ের প্রতিবাদে

2

দাউদকান্দিতে ২৭৭৫ বোতল ফেনসিডিল ও ২৫১ কেজি গাঁজা উদ্ধার, মাই

3

ধান বোঝাই অটোরিকশা উল্টে প্রাণ গেল কলেজ সহায়কের, পরিবারে শোক

4

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

5

শহিদ নগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ

6

স্ত্রীর কবর খুঁড়তেই চমক, ২৪ বছর পর মিলল স্বামীর অক্ষত মরদেহ

7

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

8

অসুস্থ মানসিকতা পরিবর্তন না করে কীভাবে দেশ ও জাতি পরিবর্তন হ

9

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

10

দাউদকান্দি মডেল থানার পৃথক অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রে

11

দাউদকান্দিতে হিন্দু পরিবারের চলাচলের রাস্তার বেড়া অপসারণ কর

12

উন্মুক্ত টেন্ডারের নামে জালিয়াতি করে হাট বরাদ্দের অভিযোগ !

13

দাউদকান্দিতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

14

সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও অপপ্রচার থেকে শিক্ষকদের বির

15

গৌরীপুর বাজারের নতুন কমিটি: সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, সাংগ

16

নেতা নয়, সেবক চাই-মোঃ শাহজাহান বাশার

17

দাউদকান্দি বিএনপির সম্মেলন ঘিরে গৌরীপুরে কাউন্সিলরদের সমর্থন

18

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

19

দাউদকান্দিতে রাত ৮টার পর দোকান খোলা রাখায় দুই প্রতিষ্ঠানকে জ

20