আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Nov ২১, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে গৌরীপুর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ১০ বছর পূর্তি উদ্‌যাপন

রাজিব হোসেন জয়, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গৌরীপুর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ১০ বছর পূর্তি উদ্‌যাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার গৌরীপুর (আঙ্গাউড়া) ক্যাম্পাসে ‘জ্ঞানের আলো ও সাফল্যের ১০ বছর পূর্তি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলা ও ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত আলোচনা সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাশেম চেয়ারম্যান। প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। প্রধান আলোচক ছিলেন লেকচার পাবলিকেশন্স লিমিটেড, নিউটন পাবলিকেশন্স ও কিন্ডার বুকসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ মো. শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, পাশাপাশি সুশিক্ষিত, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় ইউএনও মো. জাকির হোসেন ও ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির পর শিক্ষার্থীদের সরাসরি বাড়ি ফেরা, মোবাইলের অপব্যবহার এড়িয়ে চলা এবং সন্তানদের চলাফেরা ও বন্ধুবান্ধবের বিষয়ে খোঁজখবর রাখতে অভিভাবকদের পরামর্শ দেন তাঁরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। বিশেষ বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মনোয়ারা দিপু মনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম সোহেল।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএনজি চালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে

1

হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারে সরকার সক্রিয়, সংসদে আই

2

মেধার বিকাশ সংগঠনের উদ্যোগে দাউদকান্দি-তিতাসে মেধাবী শিক্ষার

3

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

4

নেতা নয়, সেবক চাই-মোঃ শাহজাহান বাশার

5

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

6

মেসির বিরুদ্ধে মামলা, ৭ মিলিয়ন ডলারের চুক্তি ভঙ্গের অভিযোগ

7

ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুইজন

8

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উ

9

কুমিল্লায় লবণবাহী ট্রাক থেকে প্রায় এক লক্ষ ইয়াবা উদ্ধার

10

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

11

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

12

সংসদে জ্বালানি সংকট অস্বীকার, দাম সমন্বয়ের ব্যাখ্যা দিলেন স্

13

কসবায় কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা, ঢাকায় অভিযান চালিয়

14

প্রবাসে ট্যাক্সিচালক, দেশে শিক্ষার স্থপতি — মোশারফ হোসেনের ব

15

মিরপুর ডিওএইচএসে শপিং জোন বিডির ১৩তম শাখার উদ্বোধন

16

দাউদকান্দিতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

17

যাত্রীবেশে প্রাইভেটকারে তুলে হাত বাঁধার অভিযোগ, নেওয়া হলো ৭৭

18

যে সিনেমা দিয়ে সালমানকেও পারিশ্রমিকে ছাড়িয়ে যান মাধুরী

19

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসল

20