আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Nov ১, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে জমি দখল ও হয়রানিমূলক মামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রবাসী সুমন চৌধুরী

কুমিল্লার দাউদকান্দিতে পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া জমি ও পুকুর দখল, গাছ কেটে নেওয়া, মাছ লুট এবং একের পর এক হয়রানিমূলক মামলা দিয়ে পরিবারের সদস্যদের হেনস্তা করার অভিযোগ তুলেছেন ইতালিপ্রবাসী শমসের আফানুর সুমন চৌধুরী। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও সম্পত্তির প্রকৃত মালিকানা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের বারপাড়া গ্রামের তিন রাস্তার মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুমন চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে তিনি ইতালিতে বসবাস করছেন। প্রবাসে উপার্জিত অর্থ দিয়ে পরিবারের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দেশে বৈধভাবে সম্পত্তি ক্রয় করেছেন। তাঁর দাবি, তাঁর মা জুবেদা খাতুন (পিতা মৃত আমিন উদ্দিন মুন্সী) ১৯৭০ সালে ওয়ারিশসূত্রে ১৪০ শতক জমির মধ্যে ১১৪ শতকের মালিক হন। এর মধ্যে বারপাড়া মৌজায় ৬৮ শতক এবং সাতপাড়া মৌজায় ৪৬ শতক জমি রয়েছে।

তিনি জানান, পরবর্তী সময়ে তাঁর মা ওই জমি তাঁর ভাসুরের কাছে বিক্রি করেন। পরে ১৯৮৭ সালে সাব-কবলা দলিলের মাধ্যমে পুনরায় সম্পত্তির মালিকানা ফিরে পান। এরপর ২০১৩ সালে ৭৯ লাখ টাকার বিনিময়ে তিনি নিজেই আইনানুগভাবে ওই সম্পত্তি ক্রয় করেন বলে দাবি করেন।

সুমন চৌধুরীর অভিযোগ, তিনি প্রবাসে থাকার সুযোগে তাঁর নানাবাড়ির কয়েকজন সদস্য আক্তারুজ্জামান মিন্টু, মনিরুজ্জামান মানিক, মাহফুজা আক্তার বকুল ও নাসরীন আক্তার সিপনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর জমি ও পুকুর দখল করে ভোগ করছেন। এ ছাড়া পুকুরের মাছ ধরে নিয়ে যাওয়া এবং জমির গাছ কেটে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও দাবি করেন, এলাকায় জমির দাম বেড়ে যাওয়ার পর থেকেই সম্পত্তি নিয়ে বিরোধের সূত্রপাত। তাঁর মামাতো ভাইয়েরা একটি প্রভাবশালী মহলের সঙ্গে যোগসাজশ করে সম্পত্তি দখলের চেষ্টা করছেন। দেশে ছুটিতে এলে তাঁকে, তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যদের বিভিন্ন মামলায় জড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সুমন চৌধুরী আরও অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোতে কয়েকজন ব্যক্তিকে অর্থের বিনিময়ে সাক্ষী হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাঁদের মধ্যে আনুমিয়া (দুর্গাপুর), লিটন মিয়া (দুর্গাপুর), ইব্রাহীম মিয়াজী (বারপাড়া), রিপন মিয়া (কানরা) এবং আমির হোসেনের নাম উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, আমির হোসেন একটি মামলার বাদী এবং অন্য একটি মামলার সাক্ষী হয়েছেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি কারও এক ইঞ্চি সম্পত্তি জোর করে দখল করতে চাই না। আমি শুধু আমার রক্তার্জিত অর্থে বৈধভাবে কেনা জমি ও পুকুরের পূর্ণ অধিকার এবং নিরাপত্তা ফিরে পেতে চাই।

তিনি জানান, জমির দলিল, বৈধ কাগজপত্র, আদালতের প্রয়োজনীয় নথি এবং অভিযোগের পক্ষে বিভিন্ন প্রমাণাদি তাঁর কাছে রয়েছে। এসব নথি যাচাইয়ের মাধ্যমে প্রকৃত মালিকানা নির্ধারণ সম্ভব বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সম্পত্তির প্রকৃত মালিকানা যাচাই, কথিত দখলদারত্ব ও হয়রানি বন্ধ এবং পরিবারের সদস্যদের আইনি নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান ইতালিপ্রবাসী সুমন চৌধুরী। একই সঙ্গে তিনি সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে মানবিক ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা

1

হোমনায় নাগরিক সংবর্ধনায় সেলিম ভূঁইয়া এমপির ফুলের টাকা দুস্থদ

2

বদলে যাওয়া ক্যাম্পাস

3

দুঃখ মানুষকে ভাঙতে আসে না, জীবনের সুন্দর আকৃতি দিতে আসে, সাং

4

স্বল্প বৃষ্টিতেই কুমিল্লা নগরী পানির নিচে, ড্রেনেজ সংকটে বাড়

5

শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

6

দাউদকান্দিতে নাশকতা ঠেকাতে পুলিশের ডোমিনেশন পেট্রোল শুরু

7

ভালো কাজের স্বীকৃতি, জেলা পুলিশের সম্মাননা পেলেন আইসি মো. সা

8

দাউদকান্দিতে পুলিশের অভিযানে ২৬ জন গ্রেপ্তার, মোবাইল কোর্টে

9

সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে নতুন প্ল্যাটফর্ম, নেতৃত্বে আহমে

10

গোবিন্দগঞ্জে ডিবির অভিযানে ৬ মাদকসেবী আটক, ৫০ পিস ইয়াবা উদ্

11

এক অভিযানে দুই সাফল্য, ছিনতাইয়ের সময় ধরা পড়ল রিফাত হত্যা মাম

12

নীরব মানুষকে দুর্বল ভাববেন না, তার ভেতরেই লুকিয়ে থাকে সবচেয়ে

13

প্রবাসে ট্যাক্সিচালক, দেশে শিক্ষার স্থপতি — মোশারফ হোসেনের ব

14

মিস ইউ শেখ হাসিনা- ফেসবুকে আবেগ জানালেন মাওলানা জুবায়ের আহমা

15

অ্যাম্বুলেন্সে ভারতীয় ১১৭ বোতল হুইস্কি, পরশুরামে আটক ২

16

বিডিআর বিদ্রোহ ও শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন ঘটনায় শহীদ-আহত ৭

17

স্ট্রোক রোগীকে চিকিৎসা ছাড়াই রেফারের অভিযোগ, ব্রাহ্মণপাড়া হা

18

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

19

আইভীর জামিন বহাল, মুক্তিতে আর বাধা নেই

20