আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ১৭, ২০২৬ইং অনলাইন সংস্করণ

শাহ আলী (র.) মাজারে হামলা: সিসিটিভিতে শনাক্ত, জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুরে অবস্থিত হজরত শাহ আলী (র.) মাজার-এ হামলা, ভাঙচুর ও জিয়ারতকারীদের ওপর নির্যাতনের ঘটনায় জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং মিরপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে শেখ মো. রাসেল ও আজম মামলার এজাহারভুক্ত আসামি এবং আরমান দেওয়ান অজ্ঞাতনামা আসামি হিসেবে মামলায় অন্তর্ভুক্ত। তাদের রাজনৈতিক পরিচয় যাচাই করে জামায়াতে ইসলামীর নেতাকর্মী হিসেবে শনাক্ত করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজে হামলাকারীদের গতিবিধি স্পষ্টভাবে ধরা পড়ে। ফুটেজ বিশ্লেষণের পর তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় শনিবার রাতে মাজারের নিয়মিত ভক্ত রেসমি বেগম বাদী হয়ে শাহ আলী থানায় মামলা দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জন জামায়াত নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, গত ১৪ মে রাতে জিয়ারত ও মানতের সময় সংঘবদ্ধ হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে মাজারে প্রবেশ করে ভক্তদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় নারী-পুরুষসহ একাধিক জিয়ারতকারী গুরুতর আহত হন। মাজার প্রাঙ্গণে থাকা গাছের লাল কাপড় ছিঁড়ে ফেলা হয়, মোমবাতির প্লেট ভাঙচুর করা হয় এবং ধর্মীয় পরিবেশ নষ্ট করা হয়।

বাদী রেসমি বেগম অভিযোগ করেন, হামলাকারীদের বাধা দিতে গেলে তাকে মারধর করা হয় এবং শ্লীলতাহানির শিকার হতে হয়। একপর্যায়ে এক হামলাকারী লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এছাড়া জিয়ারতকারীদের কাছ থেকে প্রায় ৯০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ভক্ত ও সাধারণ মানুষ হামলাকারীদের দ্রুত বিচার দাবি করেছেন। ধর্মীয় স্থানে এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পুলিশ বলছে, তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং অন্যান্য আলামত গুরুত্বসহকারে যাচাই করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে দুই শিশুর বাবাকে বাঁচাতে এগিয়ে আসুন, দুটি কিডন

1

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

2

দাউদকান্দিতে নাগরিক ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

3

কুমিল্লার শাসনগাছা –বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে কোটি টাকার চাঁদ

4

ফায়ার সার্ভিসে দুর্নীতির সিন্ডিকেট, কোটি কোটি টাকা লুটের অভি

5

ভিক্টোরিয়া কলেজ এইচএসসি ৯৫ ব্যাচের ফুলেল শুভেচ্ছায় আইসিটি অধ

6

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

7

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার, র‍্যাব-

8

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

9

কচুয়ায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু, অভিযুক্ত

10

বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, মহাসড়কে উত্তেজন

11

দাউদকান্দিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ঢাকা-চট্রগ

12

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

13

সংসদ ভবনে বসে অধিবেশন দেখার বিরল সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২

14

শশীদল রেলস্টেশনে চোরাচালানের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর

15

হামলার শিকার ডাক্তার, মামলা নেয়নি পুলিশ, ওসি তৌহিদুল আনোয়ারে

16

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

17

দাউদকান্দিতে মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ, সুন্দলপুরে স

18

অপরাধ নয়, মানবিক সমাজ গড়ি জেগে উঠুক বিবেক, ফিরে আসুক মনুষ্যত

19

সাগরে হারিয়েছে শত স্বপ্ন, উপকূলে কান্নার ঢেউ

20