আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ২, ২০২৬ইং অনলাইন সংস্করণ

হোমনায় নাগরিক সংবর্ধনায় সেলিম ভূঁইয়া এমপির ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান ‎ ‎

সাব হেডিং- (ফুলের পরিবর্তে সেই অর্থ দুস্থদের মধ্যে বিতরণের আহ্বান জানান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া)
‎কুমিল্লার হোমনা উপজেলার ছয়ফুল্লাকান্দি (উত্তর পাড়া) গ্রামে মাথাভাঙ্গা ইউনিয়ন বিএনপি ও স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়াকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
‎শুক্রবার (১ মে) বিকেলে মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া। এসময় স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে এগিয়ে এলে তিনি মাইক হাতে নিয়ে বলেন, “আমাকে ফুল দিয়ে সংবর্ধিত না করে এই ফুলের টাকাগুলো স্থানীয় দুস্থ মানুষের হাতে তুলে দেবেন, আমার সামনে। এতে আমি খুশি হবো।”
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. শাহ আলম হিমেল ও মো. নুরুজ্জামান মিন্টু, এবং শ্রমিক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম সরকার।
‎ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ নিলয়-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান (সম্রাট) ও মোঃ আমির হোসেনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
‎বক্তারা এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। জবাবে সংসদ সদস্য শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন কাজ করার ঘোষণা দিয়ে বলেন, আগামী দুই বছরের মধ্যে উন্নয়নের ছোঁয়ায় বদলে যাবে হোমনার রূপ।
‎স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক আনন্দঘন ও মিলনমেলায় পরিণত হয়।
সাইদুর রহমান শামিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা সদর দক্ষিণে জ্বালানি তেল অনিয়ম এর অভিযান, দুই প্রতি

1

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

2

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

3

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

4

দাউদকান্দিতে গৃহবধূর মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগে গ্রামব

5

ভিক্টোরিয়া কলেজ এইচএসসি ৯৫ ব্যাচের ফুলেল শুভেচ্ছায় আইসিটি অধ

6

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

7

কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ, প্রাই

8

প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি কেন পেয়েছিলেন পূর্ণিমা

9

টানা সংঘর্ষে কুমিল্লা নগরী উত্তপ্ত, গুলিতে আহত ২, দুই দিনে অ

10

গবেষণার উন্নয়নে ঢাবি ভূতত্ত্ব বিভাগে ১ কোটি টাকার এনডাউমেন্ট

11

দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম, অভিযুক্তকে ধরত

12

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

13

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

14

জলাবদ্ধতার মধ্যেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অনার্স ফাইনাল পর

15

এক রাতেই নিভে গেল পাঁচ প্রাণ, গাজীপুরের সেই বাড়িতে শুধু রক্ত

16

অপহরণ নয়, শিবির নেতা জিসানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ;

17

দাউদকান্দিতে বৃদ্ধ বাবাকে নির্যাতনের মিথ্যা তথ্য ছড়ানোর অভিয

18

জব্বারের বলিতে ইতিহাস, টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ

19

৯ কেজি গাঁজাসহ কসবায় মাদক কারবারি গ্রেফতার

20