আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ২, ২০২৬ইং অনলাইন সংস্করণ

প্রবাসে ট্যাক্সিচালক, দেশে শিক্ষার স্থপতি — মোশারফ হোসেনের বিস্ময়কর গল্প”

মোঃ শাহজাহান বাশার, 

রাতের শহর নিউইয়র্ক। ব্যস্ত সড়কে ছুটে চলছে একটি হলুদ ট্যাক্সি। স্টিয়ারিংয়ে বসে আছেন এক বাংলাদেশি প্রবাসী। যাত্রীরা হয়তো জানেন না—এই সাধারণ ট্যাক্সিচালকের হাতেই গড়ে উঠছে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ, অসংখ্য পরিবারের স্বপ্ন। তিনি মোশাররফ হোসেন খান চৌধুরী—একজন নিঃশব্দ বিপ্লবী, যিনি নিজের জীবনকে বিলাসিতায় নয়, উৎসর্গ করেছেন সমাজের কল্যাণে।

সময় পেলেই তিনি দেখেন বলিউডের আলোচিত সিনেমা “মাঝি দ্য মাউন্টেন ম্যান”। ভারতের দশরথ মাঝি যেমন পাহাড় কেটে রাস্তা বানিয়েছিলেন, তেমনি মোশাররফও লড়াই করেছেন প্রতিকূলতার বিরুদ্ধে। তবে তিনি পাথর ভেঙেছেন রাস্তা বানাতে নয়, বরং শিক্ষার পথ নির্মাণে। তার জীবন যেন বাস্তবের এক অনুপ্রেরণামূলক গল্প।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামে জন্ম নেওয়া মোশাররফ ছোটবেলাতেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হন। স্কুলশিক্ষক বাবার মৃত্যুর পর এসএসসির আগেই পরিবারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। ছয় ভাই-বোনের সংসার চালাতে তাকে পাড়ি জমাতে হয় বিদেশে—প্রথমে কাতার, পরে যুক্তরাষ্ট্রে। নিজের পড়াশোনা বেশি দূর এগিয়ে নিতে না পারলেও ভাই-বোনদের শিক্ষার দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেন।

১৯৯২ সালে নিউইয়র্কে ট্যাক্সি চালানোর লাইসেন্স পাওয়ার পর শুরু হয় তার নতুন সংগ্রাম। দিন-রাত পরিশ্রম করে উপার্জন করলেও তিনি নিজের জন্য বিলাসী জীবন বেছে নেননি। বরং সেই অর্থের বড় অংশ ব্যয় করেছেন নিজ এলাকার মানুষের জন্য। তার ঘামে ভেজা টাকায় প্রতিষ্ঠিত হয়েছে দুটি কলেজ, একটি উচ্চ বিদ্যালয়, দুটি মাদরাসা এবং একটি কিন্ডারগার্টেন। পাশাপাশি গড়ে তুলেছেন দুটি পাঠাগার, যা স্থানীয় শিক্ষার্থীদের জ্ঞানচর্চার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

একসময় ধান্যদৌল ও আশপাশের এলাকায় কোনো মাধ্যমিক বিদ্যালয় ছিল না। অনেক আলোচনা-পর্যালোচনা হলেও কেউ জমি দিতে এগিয়ে আসেনি। সেই সময় তরুণ মোশাররফ সাহস করে ঘোষণা দেন—তিনি নিজেই জমি কিনে স্কুল প্রতিষ্ঠা করবেন। তার সেই উদ্যোগেই ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয় আবদুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়, যা আজ হাজারো শিক্ষার্থীর আলোকবর্তিকা হিসেবে পরিচিত।

শিক্ষা বিস্তারের পাশাপাশি মানবিক কাজেও তিনি রেখেছেন অসামান্য অবদান। ব্রাহ্মণপাড়ায় ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠার জন্য প্রায় দুই কোটি টাকা মূল্যের জমি দান করেছেন তিনি। গরিব শিক্ষার্থীদের জন্য গড়ে তুলেছেন বৃত্তি কার্যক্রম, যার মাধ্যমে ইতোমধ্যে ২০০ শিক্ষার্থী উপকৃত হয়েছে। এছাড়া গৃহহীন ১০টি পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছেন। মসজিদ, ঈদগাহ ও কবরস্থানের উন্নয়নেও তার অবদান উল্লেখযোগ্য।

সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো—এত কিছু করার পরও তিনি নিজে প্রবাসে অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন। এখনো মেসে থাকেন, সাধারণ খাবারেই দিন কাটান। স্ত্রী-সন্তানদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাননি শুধুমাত্র খরচ কমিয়ে সেই অর্থ দেশের মানুষের কল্যাণে ব্যয় করার জন্য। তার এই ত্যাগের পেছনে রয়েছে পরিবার, বিশেষ করে স্ত্রী ফয়জুন নাহার চৌধুরীর নীরব সমর্থন।

বর্তমানে তার বয়স ৬২ বছর। কিন্তু জীবনযুদ্ধের এই সৈনিক থেমে যাননি। নতুন করে পড়াশোনা শুরু করেছেন এবং স্নাতক পর্যায়ে অধ্যয়ন করছেন। তার বিশ্বাস—পড়াশোনার কোনো বয়স নেই।

আজ তার প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। তার নামের কলেজটি কুমিল্লা বোর্ডের সেরা কলেজগুলোর মধ্যে স্থান করে নিয়েছে। তার স্বপ্ন—ব্রাহ্মণপাড়ার প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়া।

মোশাররফ হোসেন খান চৌধুরী প্রমাণ করেছেন—মানুষ বড় হয় পদ বা সম্পদ দিয়ে নয়, বড় হয় তার কাজ ও মানসিকতার মাধ্যমে। তিনি কোনো রাজনীতিবিদ নন, কোনো বড় শিল্পপতিও নন। কিন্তু তার অবদান একটি প্রজন্মকে আলোকিত করছে।

ট্যাক্সির স্টিয়ারিং ঘুরিয়ে তিনি শুধু রাস্তা পাড়ি দেন না, বদলে দেন অসংখ্য মানুষের জীবনের দিকনির্দেশনা। তার এই নীরব বিপ্লব হয়তো একদিন বাংলাদেশের উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়নামতি হাইওয়ে থানার এক কর্মরত এসআইয়ের বিরুদ্ধে মোটরসাইকেল আ

1

প্রথমবারের মতো কুমিল্লায় যাত্রাবিরতি করছে কক্সবাজারগামী মহান

2

যাত্রীবেশে প্রাইভেটকারে তুলে হাত বাঁধার অভিযোগ, নেওয়া হলো ৭৭

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

সরকারি জমি দখল, মাদক ও অপরাধ নিয়ে আইনশৃঙ্খলা সভায় সরব সেলিম

5

সংসদ ভবনে বসে অধিবেশন দেখার বিরল সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২

6

সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে নতুন প্ল্যাটফর্ম, নেতৃত্বে আহমে

7

দাউদকান্দিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্র

8

বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবির জালে ৫ মাদক ব্যবসায়ী, উদ্ধার

9

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: পরোয়ানাভুক্ত ৪ ও মোবা

10

কুমিল্লায় রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার ফ্যামিলি ডে ও

11

স্টাইল আর আভিজাত্যে নজর কাড়লেন মেহজাবীন

12

দাউদকান্দিতে পারিবারিক বিরোধে মা-সন্তান ও বৃদ্ধাকে ঘরছাড়া কর

13

দাউদকান্দিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অন

14

বৈশাখের রঙে রাঙা শোবিজ, টেলিহোমে তারকাদের মিলনমেলা

15

কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প

16

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

17

তিতাসে কাবিননামা জালিয়াতির অভিযোগে কাজীর বিরুদ্ধে লিখিত অভিয

18

দাউদকান্দি পৌর মহিলা দলের শুভেচ্ছায় সিক্ত কুমিল্লা উত্তর জেল

19

বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, মহাসড়কে উত্তেজন

20