আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ২১, ২০২৬ইং অনলাইন সংস্করণ

শিশু রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে কুমিল্লা আইডিয়াল কলেজের মানববন্ধন।

কুমিল্লায় শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার ও হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কুমিল্লা আইডিয়াল কলেজ। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা পুলিশ লাইন্সের সামনে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে “বিচার চাই, বিচার চাই”, “রামিসা হত্যার বিচার চাই”, “ধর্ষণকারীর ফাঁসি চাই” সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। তিনি বলেন, “বিচার করার দায়িত্ব সরকারের। আমরা যে ঘটনাটি দেখলাম, একজন শিক্ষার্থী রামিসাকে নির্মমভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আমরা কুমিল্লা আইডিয়াল কলেজ পরিবারের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত দোষী ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।”

তিনি আরও বলেন, সমাজে এ ধরনের বর্বরোচিত ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সুজন কুমিল্লার সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান। তিনি বলেন, “শিশু রামিসার ওপর যে নৃশংসতা চালানো হয়েছে তা মানবতাকে কলঙ্কিত করেছে। এমন ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।”

বক্তারা বলেন, শিশু ও নারী নির্যাতনের ঘটনা রোধে শুধু আইন করলেই হবে না, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, প্রভাষক হাসান ভূইয়া, জাবেদ হোসাইন, মিঠুন মজুমদার, নাঈমা আক্তার, নিশাত মাহমুদ, ফাহিমা আক্তার, শারমিন আক্তার, অন্যন্যা ব্যানার্জী, মো. সোহারাব হোসেন, তাহমিনা আক্তারসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেন। তারা বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে সমাজে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে।

মোঃ শাহরিয়া। বিশেষ প্রতিনিধি 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কচুয়ায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু, অভিযুক্ত

1

মেঘনায় খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে নতুন আশার

2

দাউদকান্দির কুশিয়ারা হত্যাকাণ্ড: চার এজাহারভুক্ত আসামি গ্রেপ

3

হোমনায় স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ ৭ জনের নামে থানায়

4

দাউদকান্দিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ঢাকা-চট্রগ

5

দাউদকান্দিতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পিকআপ চালকের মরদেহ

6

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার, র‍্যাব-

7

কুমিল্লার সদর দক্ষিণে লাইসেন্সবিহীন অকটেন ব্যবসা, ভোক্তা অধি

8

কুমিল্লায় যাত্রীবাহী বাসে মাদক অভিযান, ৮৭৫ গ্রাম হিরোইনসহ ৬

9

পাকিস্তানের সাফল্যের পর বিশ্ববাজারে আলোচনায় চীনা জে-১০সি, বি

10

বিদেশি অস্ত্রসহ মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘মাওরা সোহেল’

11

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

12

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: পরোয়ানাভুক্ত ৪ ও মোবা

13

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

14

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেমকে শুভেচ্ছা জা

15

আবুল হাশেম চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন গৌরীপুর বা

16

ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্ট অভিযান: দুই মাদকাসক্তকে কারাদণ্ড

17

xfdsfdfdxvxcv

18

কুমিল্লায় রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার ফ্যামিলি ডে ও

19

রাগ করলা’ ভাইরাল ডায়ালগের নেপথ্যে কী আছে

20