আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ২৮, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দির গৌরীপুরে আল ইনসাফ হজ্জ কাফেলার শুভ উদ্বোধন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে আল ইনসাফ হজ্জ কাফেলা-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অতিথিরা হজযাত্রীদের মানসম্মত ও বিশ্বস্ত সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ইনসাফ হজ্জ কাফেলার প্রধান পরিচালক মো. শাহাবুদ্দিন ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কারীম হজ্জ কাফেলা গৌরীপুরের চেয়ারম্যান মাওলানা বশির আহমেদ, হাফেজ মাওলানা নুরুল্লাহ, তাসরিফ হজ্জ কাফেলার চেয়ারম্যান শিহাব উদ্দিন, হাফেজ মাওলানা কামরুল ইসলাম মাছুম, মো. তাজুল ইসলাম এবং আল ইনসাফ হজ্জ কাফেলার প্রধান পরিচালক মো. শাহাবুদ্দিন ইসলামের পিতা আব্দুল খালেক।

বক্তারা বলেন, হজ একটি পবিত্র ইবাদত। এ ইবাদত পালনের উদ্দেশ্যে আগ্রহী হজযাত্রীদের নির্ভরযোগ্য, সুষ্ঠু ও আন্তরিক সেবা প্রদানই আল ইনসাফ হজ্জ কাফেলার প্রধান লক্ষ্য। তারা হজের প্রতিটি ধাপে সর্বোচ্চ সহযোগিতা ও সেবার মান বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আল ইনসাফ হজ্জ কাফেলার সার্বিক সফলতা, দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে নাগরিক ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

1

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

2

ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়ে ছিল স্কু

3

দুঃখ মানুষকে ভাঙতে আসে না, জীবনের সুন্দর আকৃতি দিতে আসে, সাং

4

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

5

ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুইজন

6

অশালীন গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

7

যাত্রীবেশে প্রাইভেটকারে তুলে হাত বাঁধার অভিযোগ, নেওয়া হলো ৭৭

8

নাগরিক দায়িত্ব না পালনে সমাজে অন্যায়-দুর্নীতি বাড়ছে’ — হুইপ

9

চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুই ট্যাংকার, এলো ৬৮ হাজার টন ডিজেল

10

কুমিল্লা শহরের প্রবেশপথে সড়কে অবৈধ পার্কিং ও নির্মাণসামগ্রী

11

গৌরীপুরে আকিজ সিরামিকসের অনুমোদিত শো-রুম ‘মানহা টাইলস ওয়ার্ল

12

মেধা ও মানবিকতার সমন্বয়েই প্রকৃত শিক্ষা-মোহাম্মদ ওবায়দুল হক

13

মাদকের কব্জায় দেশ

14

শিরীনের জামিন ভালো সিদ্ধান্ত: স্পিকার

15

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদে

16

দাউদকান্দিতে পরিবারের পাঁচ জনকে কুপিয়ে আহত চিকিৎসাধীন অবস্থ

17

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৬ জন গ্রেপ্তার। হুইস্কি-

18

সমুদ্র দেখতে গিয়ে আর ফেরা হলো না, দাউদকান্দির দুই যুবকের করু

19

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

20