আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ৫, ২০২৬ইং অনলাইন সংস্করণ

ঢাকায় ডিবির বিশেষ অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, গ্রেফতার ৬

মোঃ শাহজাহান বাশার

ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৬ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ঢাকা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একাধিক টিম এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, ৪ মে রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে আশুলিয়ার বুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ ফুল মিয়া ও মোঃ তৈয়ব আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পুড়িয়া হেরোইন (আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা) এবং ২১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (মূল্য প্রায় ২৫ হাজার ২০০ টাকা) উদ্ধার করা হয়।

পরবর্তীতে ৫ মে রাত ১২টা ৩০ মিনিটে আশুলিয়ার কুটুরিয়া এলাকায় আরেকটি অভিযানে শাহ আলম, আঃ মান্নান ও মোঃ সুমন হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১০ গ্রাম, মূল্য প্রায় ৩০ হাজার টাকা) উদ্ধার করা হয়।

এছাড়া ৪ মে রাত ১১টা ২৫ মিনিটে সাভারের বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ মাইডেলকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে শাহ আলম ও সুমন হোসেনের বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

1

‎গরমে স্বস্তি ও পুষ্টির উৎস, কেন আবার জনপ্রিয় হচ্ছে পান্তা ভ

2

কুমিল্লায় শতাব্দী পেরিয়েও নীরব ‘নটীর মসজিদ’ যে মসজিদে কখনো

3

টানা কালবৈশাখীতে লন্ডভন্ড কুমিল্লা, বিদ্যুৎহীন ২৭ হাজার গ্রা

4

স্টার্টআপে তরুণদের এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর আশ্বাস

5

মেধার বিকাশ সংগঠনের উদ্যোগে দাউদকান্দি-তিতাসে মেধাবী শিক্ষার

6

তিতাসে নবগঠিত এডহক কমিটির সভাপতি জাহানারা আক্তারকে সংবর্ধনা

7

চট্টগ্রাম বন্দরে ৫ জ্বালানিবাহী জাহাজের আগমন, গ্যাস সংকট কমা

8

সরকারি নজরদারি আছে, বেসরকারি খাতে কেন নেই?

9

নিজেকে ‘অযোগ্য’ বললেন মাহফুজ, ফেসবুকে ক্ষোভ প্রকাশ

10

সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও অপপ্রচার থেকে শিক্ষকদের বির

11

বলিপদুয়া জজ বাড়ির মেয়ে তাসফিয়া ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছে।

12

বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি, হ্যাটট্রিকে স্পর্শ করলেন ক্লোসা

13

সিঙ্গাপুর থেকে পার্থগামী ফ্লাইটে নারী যাত্রীকে যৌন নির্যাতনে

14

কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবসের মিছিল

15

ফায়ার সার্ভিসে দুর্নীতির সিন্ডিকেট, কোটি কোটি টাকা লুটের অভি

16

সাগরে হারিয়েছে শত স্বপ্ন, উপকূলে কান্নার ঢেউ

17

দাউদকান্দিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহি

18

ঈদকে ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা অভিযান, এক মাসে গ্রেফতার

19

দাউদকান্দিতে শ্রমিক দলের প্রবীণ নেতা রফিকুল ইসলামের জানাজায়

20