আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ১১, ২০২৬ইং অনলাইন সংস্করণ

সরকারি খাল দখলের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন বিল্লাল চেয়ারম্যান

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত “সরকারি খাল দখল করে ভবন নির্মাণ যুবলীগ নেতার” শীর্ষক সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন। তিনি দাবি করেন, প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর ও মানহানিকর।

এক লিখিত প্রতিবাদলিপিতে বিল্লাল হোসেন বলেন, প্রতিবেদনে সরকারি খাল ও খাস জমি দখল করে ভবন নির্মাণের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও বাস্তবতাবিবর্জিত। তিনি জানান, উক্ত জমির বৈধ মালিক মফিজুল ইসলাম এবং জমিটি বিএস জরিপসহ সকল সরকারি রেকর্ড, খাজনা ও খারিজে যথাযথভাবে তার নামে হালনাগাদ রয়েছে। ফলে সরকারি খাল বা খাস জমি দখলের অভিযোগের কোনো ভিত্তি নেই।

তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে অপপ্রচারে লিপ্ত রয়েছে। তার দাবি, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি হিসেবে এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসেবার কারণে সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে। সেই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

প্রতিবাদলিপিতে তথাকথিত ‘টর্চার সেল’ পরিচালনা ও রাজনৈতিক কর্মীদের নির্যাতনের অভিযোগও সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে বাজারের পাবলিক টয়লেট ভেঙে ভবন নির্মাণের অভিযোগও সত্য নয় বলে দাবি করেন সাবেক এই চেয়ারম্যান।

বিল্লাল হোসেন বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার মূলনীতি হলো তথ্য যাচাই-বাছাই করে নিরপেক্ষ সংবাদ প্রকাশ করা। অথচ সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ তদন্ত, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত গ্রহণ ছাড়াই একপেশেভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।

তিনি ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানান এবং সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতা জিসানের বিরুদ্ধে অভিযোগ ও ‘অপহরণ নাটক’ ইস্যুতে দা

1

সাগরে হারিয়েছে শত স্বপ্ন, উপকূলে কান্নার ঢেউ

2

xfdsfdfdxvxcv

3

ভালো কাজের স্বীকৃতি, জেলা পুলিশের সম্মাননা পেলেন আইসি মো. সা

4

গৌরীপুরে ইলেকট্রিক পরিবেশক ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

5

জালিয়াতি মামলার আসামি, তবুও বহাল তবিয়তে ডেসকোর এমডি, চুক্তি

6

কবি নজরুল স্মারক সম্মাননা’ পেলেন শিক্ষার আলোকবর্তিকা মোশাররফ

7

দাউদকান্দিতে কুমিল্লা পশ্চিম জেলা খেলাফত মজলিসের বাছাইকৃত সদ

8

মাদক নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তারের অভিযোগে উত্তপ্ত চট্টগ্রামে

9

এক অভিযানে দুই সাফল্য, ছিনতাইয়ের সময় ধরা পড়ল রিফাত হত্যা মাম

10

স্টার্টআপে তরুণদের এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর আশ্বাস

11

কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের মাহিকে পেট্রোল ঢেলে আগুন

12

নড়াইলে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

13

তিতাসে কাবিননামা জালিয়াতির অভিযোগে কাজীর বিরুদ্ধে লিখিত অভিয

14

প্রবাসে ট্যাক্সিচালক, দেশে শিক্ষার স্থপতি — মোশারফ হোসেনের ব

15

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

16

কুমিল্লায় স্বেচ্ছাসেবীদের প্রীতি ফুটবল ম্যাচে সবুজ একাদশের

17

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

18

কচুয়ায় ১০ ইয়াবা ও দেড় কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্র

19

হোমনায় নাগরিক সংবর্ধনায় সেলিম ভূঁইয়া এমপির ফুলের টাকা দুস্থদ

20