আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Oct ৮, ২০২৬ইং অনলাইন সংস্করণ

কুমিল্লা সিটির বর্ধিত সীমানা বাস্তবায়নসহ ৫ দফা দাবি এমপি মনিরুল হক চৌধুরীর

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বর্ধিত সীমানা বাস্তবায়ন, মেট্রোপলিটন নগরী গঠন, প্রয়োজনীয় থানা সৃষ্টি, কুমিল্লা ওয়াসার কার্যক্রম শুরু এবং নগর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে দেওয়া এক ডিও পত্রে তিনি এসব দাবি জানান। ডিও পত্রে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রস্তাবিত ২৪৫ বর্গকিলোমিটার বর্ধিত সীমানা বাস্তবায়নে গেজেট প্রকাশের পাশাপাশি মেট্রোপলিটন নগরী গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
‎
‎পত্রে বলা হয়, কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০১৬ ও ২০২২ সালে প্রস্তাবিত এবং হাইকোর্টের নির্দেশিত বর্ধিত সীমানা বাস্তবায়নের পাশাপাশি সংশ্লিষ্ট সদর দক্ষিণ উপজেলার সীমানা নির্ধারণ ও কার্যকর করার প্রয়োজন রয়েছে। এ ছাড়া নগরীর নাগরিক সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় থানা সৃষ্টি এবং প্রশাসনিক কাঠামো শক্তিশালী করার দাবিও জানানো হয়েছে। কুমিল্লা ওয়াসার কার্যক্রম দ্রুত শুরুর দাবিও জানিয়েছেন সংসদ সদস্য। পাশাপাশি সিটি কর্পোরেশন গঠনের পর পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োজিত অস্থায়ী কর্মীদের প্রকৃত সংখ্যা, এ খাতে ব্যয় করা অর্থের পরিমাণ এবং সম্পাদিত কাজের প্রতিবেদন প্রকাশের দাবি জানানো হয়েছে।
‎
‎দক্ষিণ কুমিল্লার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে শহরে প্রবেশের পথ সম্প্রসারণ, খাল খনন ও সড়ক নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন ডিপিপি দ্রুত অনুমোদনের আহ্বান জানিয়েছেন তিনি। ডিও পত্রে কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রয়োজনীয় জনবল দ্রুত নিয়োগের পাশাপাশি জরুরি ভিত্তিতে প্রধান প্রকৌশলী ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে ডেপুটেশনে পদায়নের দাবিও জানানো হয়েছে।নগরীর পরিবহন ব্যবস্থাপনা উন্নয়নে জাইকার অর্থায়নে প্রস্তাবিত বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণের বিষয়টিও তুলে ধরা হয়েছে। মহাসড়কের পাশে যানবাহনের সহজে প্রবেশ ও বের হওয়ার সুবিধাজনক স্থানে এসব টার্মিনাল নির্মাণের ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
‎
‎এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের ঝাকুনিপাড়া ডাম্পিং সাইটে Innovatio Engineering Works Ltd. প্রস্তাবিত “Cumilla Circular Economy & Green Resource Recovery Park (CCEGRRP)” প্রকল্পের বিষয়টিও ডিও পত্রে উল্লেখ করা হয়েছে। সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, কুমিল্লার নগর ব্যবস্থাপনা, নাগরিক সেবা, যোগাযোগ, বর্জ্য ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ নগরায়ণের বিষয়গুলো সমন্বিতভাবে বিবেচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক ও উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো ডিও পত্রে কুমিল্লা সিটি কর্পোরেশনের বর্ধিত সীমানা বাস্তবায়নসহ সংশ্লিষ্ট বিষয়গুলোতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
‎
‎(শাহরিয়া সিকদার)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বিরুদ্ধে মামলা, ৭ মিলিয়ন ডলারের চুক্তি ভঙ্গের অভিযোগ

1

সরকার গ্রুপের টেবিল টেনিস টুর্নামেন্ট সম্পন্ন, নতুন পরিকল্পন

2

দাউদকান্দিতে অভিযানে ৩১ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

3

লালমাইয়ে স্কুলছাত্রী তাজমিনের মৃত্যু: চট্টগ্রাম থেকে সিএনজিচ

4

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে ট্রাম্প প্রতিকৃতি

5

অপহরণ নয়, শিবির নেতা জিসানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ;

6

সংসদে নিরাপত্তা শঙ্কা প্রকাশ করলেন এমপি আবদুল হান্নান মাসউদ,

7

দাউদকান্দিতে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৫

8

দাউদকান্দিতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

9

ভোরের অভিযানে ব্রাহ্মণপাড়ায় গাঁজা গাছসহ ১ যুবক আটক

10

তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে ঢাকা যাচ্ছেন আসিফ

11

দাউদকান্দিতে নাগরিক ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

12

সাংবাদিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত হবে নতুন পে-স্কেলের সঙ্গে

13

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

14

কুমিল্লার সদর দক্ষিণে লাইসেন্সবিহীন অকটেন ব্যবসা, ভোক্তা অধি

15

ফেসবুক পোস্টে তোলপাড়: এনসিপি নিয়ে কঠোর অবস্থান শাহরিয়ার কবির

16

‎মা দিবসে কুমিল্লার কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচন

17

ড. খন্দকার মোশাররফ হোসেনের দিকনির্দেশনা নিতে সৌজন্য সাক্ষাৎ

18

হোমনায় ক্রয়কৃত জমি দখলের অপচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

19

দাউদকান্দিতে রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স

20