আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ২৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

ব্রাহ্মণপাড়ায় ‘মদিনার কাফেলা বাংলাদেশ’-এর উপজেলা কাউন্সিল অধিবেশন ২৭ এপ্রিল

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সুন্নী মতাদর্শভিত্তিক সামাজিক ও আধ্যাত্মিক সংগঠন “মদিনার কাফেলা বাংলাদেশ” এর ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটির কাউন্সিল অধিবেশন আগামী ২৭ এপ্রিল ২০২৬ (সোমবার) বিকাল ৪টায় নয়ন আধুনিক কমিউনিটি সেন্টার, আলতাব আলী মার্কেট, দক্ষিণ বাজার, ব্রাহ্মণপাড়া, কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অনুষ্ঠানকে কেন্দ্র করে ধর্মীয় পরিবেশে বিভিন্ন স্লোগান প্রচার করা হয়েছে— “না’রে তাকবীর—আল্লাহু আকবার”, “না’রে রিসালাত—ইয়া রাসুলাল্লাহ (সা.)”—এছাড়াও আখেরি জামানায় বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সুন্নী সুফিবাদ ও আধ্যাত্মিক মূল্যবোধের ভিত্তিতে সমাজে ঐক্য, শান্তি ও মানবিক সেবা কার্যক্রম আরও বিস্তৃত করাই এ কাউন্সিলের মূল লক্ষ্য। তারা বলেন, দেশের বর্তমান সামাজিক ও নৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় তৃণমূল পর্যায়ে সুন্নী প্ল্যাটফর্মকে শক্তিশালী করা এখন সময়ের দাবি।

উক্ত কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করবেন হাজী জনাব মোসলেহ উদ্দিন সাহেব, আহ্বায়ক, মদিনার কাফেলা বাংলাদেশ, ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটি। প্রধান অতিথি হিসেবে থাকবেন আলহাজ্ব মাওঃ ডাঃ এম. এ কাদের খান মাধবপুরী, চেয়ারম্যান, মদিনার কাফেলা বাংলাদেশ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা মুফতী বাকি বিল্লাহ আল আজহারী, আজীবন দাতা সদস্য, মদিনার কাফেলা বাংলাদেশ। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা ছৈয়দ মুফতী শামসুদ্দোহা বারী, উপদেষ্টা, মদিনার কাফেলা বাংলাদেশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদেম মোঃ ফিরোজ, সাধারণ সম্পাদক, কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত এবং আলহাজ্ব মাওলানা মোঃ গোলাম মোস্তফা, সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামা’আত, ব্রাহ্মণপাড়া উপজেলা।

অনুষ্ঠান পরিচালনা ও প্রস্তুতি কমিটিতে রয়েছেন মাওলানা অলি উল্ল্যাহ তাহেরী (আহ্বায়ক) এবং মোঃ মিজানুর রহমান (সদস্য সচিব)।

আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে দেশের প্রখ্যাত সুন্নী পীর-মাশায়েখ, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। তারা সুন্নী ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করার পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কাঠামো সম্প্রসারণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সংগঠনের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসলমান, ওলামায়ে কেরাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি, পরামর্শ ও সহযোগিতা কামনা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বার্থের জন্য কাছে আসা মানুষগুলোই একদিন সবচেয়ে গভীর ক্ষত দি

1

অসুস্থ মানসিকতা পরিবর্তন না করে কীভাবে দেশ ও জাতি পরিবর্তন হ

2

কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, উৎসবে মুখর পুরো ক

3

গুপ্ত শিবির’ মন্তব্যে উত্তপ্ত কুমিল্লা পলিটেকনিক, সংঘর্ষে আহ

4

কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস-প্রধানমন্ত্রী

5

দাউদকান্দিতে ফ্রি ফায়ার খেলায় বাধা দেওয়ায় স্বামীর আত্মহত্যা

6

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

7

ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ৯ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধ

8

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

9

দাউদকান্দিতে গৃহবধূর মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগে গ্রামব

10

‎গরমে স্বস্তি ও পুষ্টির উৎস, কেন আবার জনপ্রিয় হচ্ছে পান্তা ভ

11

ব্রাহ্মণপাড়ায় ‘মদিনার কাফেলা বাংলাদেশ’-এর উপজেলা কাউন্সিল অধ

12

দাউদকান্দিতে বৃদ্ধ বাবাকে নির্যাতনের মিথ্যা তথ্য ছড়ানোর অভিয

13

দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম, অভিযুক্তকে ধরত

14

চাঁদপুর কচুয়ায় ইয়াবা সহ চিহ্নত মাদক ব্যবসায়ী  ও কিশোর গ্যাং

15

কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবসের মিছিল

16

কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ, প্রাই

17

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

18

যোগ্যতার চেয়ে বেশি প্রাপ্তি, বিনয় হারালে নিশ্চিত পতন: বলে মন

19

কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প

20