আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ১৭, ২০২৬ইং অনলাইন সংস্করণ

কচুয়ায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু, অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদপুরের কচুয়ায় পারিবারিক বিরোধের জেরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে রোকসানা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রাক্তন স্বামী আবুল কালামকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে কচুয়া উপজেলার ১ নম্বর সাচার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কান্দিরপাড় এলাকায় মনির চেয়ারম্যানের বাড়ির সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পারিবারিক ও ব্যক্তিগত বিরোধের জেরে আবুল কালাম ধারালো অস্ত্র দিয়ে রোকসানা আক্তারকে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাচার রেনেসা হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রোকসানা আক্তার কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের ধনেশ্বর মীর বাড়ির মহিউদ্দিন মীরের মেয়ে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রোকসানা আক্তার ও আবুল কালামের মধ্যে দীর্ঘদিন আগে বিবাহ হয়েছিল। পরে তাদের বিবাহবিচ্ছেদ হয় এবং রোকসানা পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বের পারিবারিক বিরোধ ও ক্ষোভের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

ঘটনার খবর পেয়ে কচুয়া থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল কালামকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে বিশেষ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

1

দ্বিতীয় বিয়ের পথে রিয়াদ, প্রথম স্ত্রীর কবরে দাঁড়িয়ে কান্নায়

2

দাউদকান্দিতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

3

‎মা দিবসে কুমিল্লার কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচন

4

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

5

দাউদকান্দিতে বৃদ্ধ বাবাকে নির্যাতনের মিথ্যা তথ্য ছড়ানোর অভিয

6

দাউদকান্দিতে পারিবারিক বিরোধে মা-সন্তান ও বৃদ্ধাকে ঘরছাড়া কর

7

বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবির জালে ৫ মাদক ব্যবসায়ী, উদ্ধার

8

লেখাপড়া বনাম অভিজ্ঞতা, জীবনের শক্তির আসল ভিত্তি কোথায়, রাজিব

9

বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, মহাসড়কে উত্তেজন

10

কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ, প্রাই

11

তিতাসে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা, আদালতে প

12

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, নিহতের পরিবারের দাবি হ

13

চাঁদপুর কচুয়ায় ইয়াবা সহ চিহ্নত মাদক ব্যবসায়ী  ও কিশোর গ্যাং

14

ওয়ালটনের অফারে ভাগ্য খুলল আল আমিনের, মিলল ৫০ হাজার টাকা

15

হামলার শিকার ডাক্তার, মামলা নেয়নি পুলিশ, ওসি তৌহিদুল আনোয়ারে

16

দাউদকান্দিতে নাগরিক ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

17

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

18

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

19

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

20