আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ১৬, ২০২৬ইং অনলাইন সংস্করণ

কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস-প্রধানমন্ত্রী

মোঃ শাহজাহান বাশার,

কুমিল্লাকে বিভাগ করার দাবি জনগণের পক্ষ থেকে জোরালোভাবে উত্থাপিত হলে তা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
পথসভায় তারেক রহমান বলেন, বিএনপি সবসময় জনগণের প্রত্যাশা ও নির্বাচনী অঙ্গীকার পূরণে বিশ্বাসী। তিনি দাবি করেন, অতীতে যখনই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই জনগণের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করেছে। তিনি বরুড়া, কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চলের সমান উন্নয়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।
দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের ঐক্য ও ত্যাগের মাধ্যমেই দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি দেশ পুনর্গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “দেশ গঠনের দায়িত্ব শুধু সরকারের নয়, জনগণকেও এগিয়ে আসতে হবে। পরিশ্রমী জাতিই নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে।”
দীর্ঘ প্রায় দুই দশক পর শনিবার চাঁদপুর সফরে যান তারেক রহমান। সকালে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সফরের অংশ হিসেবে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা এবং জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।
এছাড়া বিকেলে চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার পর সন্ধ্যায় ঢাকায় ফেরার কর্মসূচি রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

1

অশালীন গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

2

মিস ইউ শেখ হাসিনা- ফেসবুকে আবেগ জানালেন মাওলানা জুবায়ের আহমা

3

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

4

দাউদকান্দিতে গৃহবধূর মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগে গ্রামব

5

হোমনায় পুত্রবধূর আঘাতে গুরুতর আহত বৃদ্ধা, হাসপাতালে মৃত্যুর

6

দাউদকান্দিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ঢাকা-চট্রগ

7

মাদকের কব্জায় দেশ

8

২ নং দুর্গাপুর দিঘীরপাড় কৃশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জম

9

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

10

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

11

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন আজমীর হোস

12

হামলার শিকার ডাক্তার, মামলা নেয়নি পুলিশ, ওসি তৌহিদুল আনোয়ারে

13

সংসদে নিরাপত্তা শঙ্কা প্রকাশ করলেন এমপি আবদুল হান্নান মাসউদ,

14

বৈশাখের রঙে রাঙা শোবিজ, টেলিহোমে তারকাদের মিলনমেলা

15

রিমান্ড শেষে জেলে হাফিজুর, তনু হত্যা মামলায় তদন্তে নতুন তথ্য

16

ফুটবলার হতে চেয়েছিলেন নোরা ফাতেহি

17

নেতা নয়, সেবক চাই-মোঃ শাহজাহান বাশার

18

এক হাসিতে ভাইরাল অরুণ, ট্রাকের হেল্পার থেকে স্কুলের পথে

19

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে ট্রাম্প প্রতিকৃতি

20