আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ১৫, ২০২৬ইং অনলাইন সংস্করণ

শাপলা চত্বর ও ক্রসফায়ার মামলায় সাবেক আইজিপি মামুনকে আসামির তালিকায় আনার উদ্যোগ

রাজধানীর শাপলা চত্বরের হত্যাকাণ্ডসহ র‌্যাবে দায়িত্ব পালনকালে কথিত ‘ক্রসফায়ার’ ঘটনায় দায়ের করা একাধিক মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন-কে আসামি করা হচ্ছে।

বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে সারা দেশের বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলাগুলোর এজাহারের কপি ট্রাইব্যুনালে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় এক হাজার মামলার কপি তদন্ত সংস্থার কাছে জমা পড়েছে, যা তদন্ত কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়ক হবে।

তিনি আরও জানান, তদন্ত কার্যক্রম জোরদার করতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়ার বড় অংশ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-এর মৃত্যুদণ্ড হয়। একই মামলায় আসামি থাকা চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ায় পাঁচ বছরের কারাদণ্ড পান।

এদিকে, সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন করে দায়ের হওয়া মামলাগুলোতে তার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। শাপলা চত্বরের ঘটনাসহ বিভিন্ন সময়ের অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড তদন্তের আওতায় আনা হয়েছে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, এসব মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া দেশের বিচারব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

1

দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতি পেলেন মোঃ সুজন রেজা

2

গবেষণার উন্নয়নে ঢাবি ভূতত্ত্ব বিভাগে ১ কোটি টাকার এনডাউমেন্ট

3

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

4

শিশু রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে কুমিল্লা আইডিয়াল কলেজের

5

মিরপুরে শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে কুমিল্

6

নিজেকে ‘অযোগ্য’ বললেন মাহফুজ, ফেসবুকে ক্ষোভ প্রকাশ

7

সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে নতুন প্ল্যাটফর্ম, নেতৃত্বে আহমে

8

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতি

9

দাউদকান্দিতে গৃহবধূর মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগে গ্রামব

10

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

11

নেতা নয়, সেবক চাই-মোঃ শাহজাহান বাশার

12

রাজশাহীতে প্রাইভেটকার তল্লাশি করে ২টি বিদেশি পিস্তল ও ৫৩ রাউ

13

গোমতীর পানিতে ঝরল শিশুর প্রাণ, ৪ ঘণ্টা পর উদ্ধার মাদ্রাসা শি

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

দাউদকান্দিতে পারিবারিক বিরোধে মা-সন্তান ও বৃদ্ধাকে ঘরছাড়া কর

16

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

17

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

18

দাউদকান্দিতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

19

বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে পানি জমে দুর্ভোগ ও অতিরিক্ত স্পিড ব

20