আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ২৩, ২০২৬ইং অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক পলিসি ডিসকাশন কনফারেন্সে UCLA-তে বক্তব্য রাখলেন শাহ্জাদা সাইয়েদ মাশুক এ মঈন উদ্দিন

মোঃ শাহজাহান বাশার, 

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান University of California, Los Angeles (UCLA)-এ অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব ইয়ুথ আয়োজিত আন্তর্জাতিক পলিসি ডিসকাশন কনফারেন্সে বক্তব্য রাখেন নবী বংশের ৩২তম আওলাদ, মেহমানে আলা মাইজভান্ডার দরবারের আওলাদে অলি শাহ্জাদা সাইয়েদ মাশুক এ মঈন উদ্দিন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত তরুণ নেতৃত্ব, নীতিনির্ধারক প্রতিনিধি, শিক্ষাবিদ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলনে বৈশ্বিক নীতি, সমসাময়িক চ্যালেঞ্জ, নেতৃত্বের বিকাশ এবং মানবিক মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সম্মেলনে অংশগ্রহণকারীরা বর্তমান বিশ্বে শান্তি, সহনশীলতা, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তির প্রভাব এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। বিভিন্ন দেশের প্রতিনিধিরা নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বিশ্ব গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

শাহ্জাদা সাইয়েদ মাশুক এ মঈন উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, তরুণ সমাজকে মানবতা, শান্তি ও নৈতিক নেতৃত্বের পথে এগিয়ে নিতে আন্তর্জাতিক পর্যায়ের এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাওয়াকে একটি সমৃদ্ধ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, “এ ধরনের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণ করা আমার জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে পারস্পরিক সহযোগিতা, সাংস্কৃতিক বোঝাপড়া এবং মানবিক মূল্যবোধ অপরিহার্য।”

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি আয়োজক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব ইয়ুথ, অংশগ্রহণকারী প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আয়োজকরা জানান, এই ধরনের আন্তর্জাতিক সম্মেলন তরুণদের মধ্যে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তৈরি করতে এবং ভবিষ্যৎ নীতি-নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে সহায়তা করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদি আরবে মৃত্যু ৫৪

1

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেমকে শুভেচ্ছা জা

2

কুমিল্লা সদর দক্ষিণে জ্বালানি তেল অনিয়ম এর অভিযান, দুই প্রতি

3

নিরাপদ সড়ক নিশ্চিতে দাউদকান্দিতে নিসচার নতুন কমিটি ঘোষণা

4

শিরীনের জামিন ভালো সিদ্ধান্ত: স্পিকার

5

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উ

6

স্বার্থের সম্পর্ক নয়, নিঃস্বার্থ ভালোবাসার পক্ষেই সাংবাদিক ম

7

দাউদকান্দিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহি

8

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

9

হামলার শিকার ডাক্তার, মামলা নেয়নি পুলিশ, ওসি তৌহিদুল আনোয়ারে

10

কচুয়ায় বিশেষ অভিযানে ৮৮ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৮ জন গ

11

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

12

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

13

ঈদকে ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা অভিযান, এক মাসে গ্রেফতার

14

নিউইয়র্কে ‘শান-ই আহলুল বায়ত (আ.) ও শান-ই কারবালা’ সেমিনার

15

ইউরোপে পাচারের অপেক্ষায় ছিলেন ২৬ বাংলাদেশি, লিবিয়ায় অভিযা

16

দাউদকান্দিতে গৌরীপুর রাইজিং স্টার গোল্ড কাপের শিরোপা জিতল তি

17

কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে-

18

বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলার মুখে অভিনে

19

প্রেমের সম্পর্কের তথ্য মেলায় কেন্দ্রীয় শিবির নেতা জিসানকে বহ

20