আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ২৭, ২০২৬ইং অনলাইন সংস্করণ

ফুটবলার হতে চেয়েছিলেন নোরা ফাতেহি

বলিউডের আইটেম সং মানেই এখন যার কোমরের হিল্লোল, সেই মোহময়ী নোরা ফাতেহি কি তবে ভুল করে পা রেখেছিলেন রূপালী পর্দায়? জানা যায়, এই সুন্দরীর শৈশব আর কৈশোর কেটেছে ধুলোবালি মাখা ফুটবল মাঠে, যেখানে ড্রিবলিং আর গোল করাই ছিল তার ধ্যানজ্ঞান। যে পা আজ মঞ্চ কাঁপায় নাচের ছন্দে, সেই পা-ই একসময় স্বপ্ন দেখতো সবুজ ঘাসের গালিচায় প্রতিপক্ষের জাল কাঁপানোর। সম্প্রতি নিজের সেই অপূর্ণ আকাঙ্ক্ষার কথা সামাজিক মাধ্যমে শেয়ার করে নেটিজেনদের চমকে দিয়েছেন নোরা।

এই অভিনেত্রী জানান, ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার ছিল অন্যরকম ঝোঁক। কিন্তু মাত্র ১১ বছর বয়সে এক ভয়াবহ চোটের কারণে তার খেলার মাঠের স্বপ্ন চিরতরে থমকে যায়। সেই সময়টিকে জীবনের কঠিনতম অধ্যায় হিসেবে অভিহিত করেছেন তিনি।

তবে খেলার মাঠের সেই লড়াই তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তোলে, যা পরবর্তীতে ভারতের বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে সহায়ক হয়েছে বলে মনে করেন নোরা।বলিউডে নোরার যাত্রা শুরু হয় ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার মাধ্যমে। তবে তিনি ব্যাপক পরিচিতি পান মূলত দক্ষিণ ভারতীয় সিনেমার গানে পারফর্ম করে। তেলেগু সিনেমা ‘টেম্পার’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘কিক টু’-তে তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে।

২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমায় ‘দিলবার’ গানের পুনর্নির্মাণে নোরার পারফরম্যান্স রীতিমতো রেকর্ড গড়ে। গানটি প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় ইউটিউবে ২ কোটির বেশি ভিউ পায়, যা সেই সময় কোনো হিন্দি গানের জন্য ছিল প্রথম কোনো ঘটনা।তবে পেশাদার ফুটবলার হতে না পারলেও আন্তর্জাতিক ফুটবলের বড় বড় আসরে নোরার উপস্থিতি নিয়মিত। ২০২২ ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে পারফর্ম করা ছাড়াও বিশ্বকাপের থিম সং ‘লাইট দ্য স্কাই’-এ কণ্ঠ দিয়েছেন তিনি। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও নিয়মিত পারফর্ম করতে দেখা যায় এই তারকাকে।

মোঃ শাহরিয়া। বিশেষ প্রতিনিধি 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার দাউদকান্দিতে পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

1

বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে পানি জমে দুর্ভোগ ও অতিরিক্ত স্পিড ব

2

কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প

3

দুর্নীতির প্রমাণ চাই নাহিদ ইসলামের, সংসদে পররাষ্ট্র প্রতিমন্

4

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উ

5

গৌরীপুর বাজারের নতুন কমিটি: সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, সাংগ

6

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

7

চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুই ট্যাংকার, এলো ৬৮ হাজার টন ডিজেল

8

অভিযোগের পাহাড়ে চাপা পড়ে যায় ভালোবাসা, সম্পর্ক ভাঙনের নীরব ব

9

কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে-

10

টানা সংঘর্ষে কুমিল্লা নগরী উত্তপ্ত, গুলিতে আহত ২, দুই দিনে অ

11

স্টাইল আর আভিজাত্যে নজর কাড়লেন মেহজাবীন

12

স্বামীর সামনে স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, চান্দিনায় গ্

13

সাইপ্রাস এস আলমের বিলাস বহুল গাড়ি ও সম্পত্তি জব্দ

14

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: পরোয়ানাভুক্ত ৪ ও মোবা

15

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

16

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

17

দাউদকান্দিতে ইউনিক বাসে অভিযান, ১৮ কেজি গাঁজাসহ আটক ২

18

সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে নতুন প্ল্যাটফর্ম, নেতৃত্বে আহমে

19

ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ৯ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধ

20