আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ২৬, ২০২৬ইং অনলাইন সংস্করণ

সরকারি জমি দখল, মাদক ও অপরাধ নিয়ে আইনশৃঙ্খলা সভায় সরব সেলিম ভূঁইয়া এমপি

কুমিল্লার হোমনায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় মূখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি বলেন, হোমনায় মাদক, জুয়া ও অপরাধ দমনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শুধু মাদকসেবীদের গ্রেপ্তার করলেই হবে না, মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে। তিনি মাদক ও অপরাধবিরোধী কার্যক্রমে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং দলের নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করে অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে মাদকাসক্তদের বাবা, মা ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে সমন্বিতভাবে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় তিনি মনিপুরের ট্রিপল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার, সাব-রেজিস্ট্রি অফিসসহ সদর এলাকার সরকারি জমি অবৈধ দখলমুক্ত করা এবং গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনের বিষয়েও আলোচনা করেন। হোমনা-দুলাপুর রাস্তা মেরামতের বিষয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাচ্ছের, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষ

সাইদুর রহমান শামিম হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

1

অ্যাম্বুলেন্সে ভারতীয় ১১৭ বোতল হুইস্কি, পরশুরামে আটক ২

2

বিদেশি অস্ত্রসহ মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘মাওরা সোহেল’

3

ঈদকে ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা অভিযান, এক মাসে গ্রেফতার

4

বিয়ের পরদিনই মর্মান্তিক মৃত্যু, ট্রাকচাপায় নবদম্পতিসহ নিহত ৪

5

শহিদ নগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ

6

ফুটবলার হতে চেয়েছিলেন নোরা ফাতেহি

7

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

8

বৈশাখের রঙে রাঙা শোবিজ, টেলিহোমে তারকাদের মিলনমেলা

9

স্বার্থের জন্য কাছে আসা মানুষগুলোই একদিন সবচেয়ে গভীর ক্ষত দি

10

মিরপুরে শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে কুমিল্

11

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

12

দাউদকান্দিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন র‍্যালি ও আলোচনা সভ

13

দাউদকান্দিতে গৃহবধূর মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগে গ্রামব

14

গোমতীর পানিতে ঝরল শিশুর প্রাণ, ৪ ঘণ্টা পর উদ্ধার মাদ্রাসা শি

15

দাউদকান্দিতে শিশু রিফাত হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মান

16

জনসমর্থন নিয়ে দুর্নীতিমুক্ত গৌরীপুর গড়তে চান চেয়ারম্যান প্রা

17

দাউদকান্দিতে কৃষকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম গ্রেফতার

18

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

19

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

20