আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ২৪, ২০২৬ইং অনলাইন সংস্করণ

ধান বোঝাই অটোরিকশা উল্টে প্রাণ গেল কলেজ সহায়কের, পরিবারে শোকের ছায়া

মোঃ শাহজাহান বাশার,
কুমিল্লার বুড়িচং উপজেলায় ধান বোঝাই অটোরিকশা উল্টে চাপা পড়ে মো. আব্দুল মান্নান (৫৫) নামে এক কলেজ অফিস সহায়কের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) সকালে বুড়িচং–রামপুর পোস্ট অফিস সড়কের পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর-শ্রীপুর এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর এলাকার বাসিন্দা এবং আব্দুল মতিন খসরু সরকারি কলেজ-এর অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কলেজ সূত্রে জানা যায়, রোববার সকালে তিনটি অটোরিকশাযোগে প্রায় ১০ মণ ধান নিয়ে কংশনর বাজারে বিক্রির উদ্দেশ্যে রওনা দেন আব্দুল মান্নান। পথিমধ্যে গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধের নিচ থেকে অটোরিকশাটি উপরে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় তিনি গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল College Hospital-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল মান্নান স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী-সন্তান ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
সহকর্মী ও এলাকাবাসী জানান, আব্দুল মান্নান ছিলেন অত্যন্ত সৎ, পরিশ্রমী ও ভদ্র স্বভাবের মানুষ। দীর্ঘদিন ধরে কলেজে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তার এমন আকস্মিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।
এদিকে, এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার প্রত্যর্পণ নিয়ে সমাধান না হলে তারেক রহমানের ভারত সফর

1

দাউদকান্দিতে নাশকতা ঠেকাতে পুলিশের ডোমিনেশন পেট্রোল শুরু

2

দাউদকান্দিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মা

3

কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট

4

পাকিস্তানের সাফল্যের পর বিশ্ববাজারে আলোচনায় চীনা জে-১০সি, বি

5

বুড়িচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেপ্তার

6

দাউদকান্দিতে স্কয়ার এইড হসপিটালের শুভ উদ্বোধন, আধুনিক স্বাস্

7

কুমিল্লায় স্বেচ্ছাসেবীদের প্রীতি ফুটবল ম্যাচে সবুজ একাদশের

8

গৃহবধূ হত্যা, মাথা ও কবজি বিচ্ছিন্ন, পলাতক স্বামী গ্রেপ্তার

9

দাউদকান্দির কুশিয়ারা হত্যাকাণ্ড: চার এজাহারভুক্ত আসামি গ্রেপ

10

শাহ আলী (র.) মাজারে হামলা: সিসিটিভিতে শনাক্ত, জামায়াতের ৩ নে

11

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার

12

শিশু মায়ের কোলে ফিরল শিশু সন্তান, আদালতের রায়ে শেষ হলো অপে

13

দাউদকান্দিতে অভিযানে ৩১ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

14

তিতাসে গণভোটের রায় বাস্তবায়ন ও বিচারের দাবিতে জামায়াতের গণমি

15

দাউদকান্দিতে শ্রমিক দলের প্রবীণ নেতা রফিকুল ইসলামের জানাজায়

16

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দাউদকান্দিতে মিলাদ ও দোয়

17

দাউদকান্দিতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

18

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

19

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

20