আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ২৩, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লার দাউদকান্দিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানের আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং বাস্তবায়ন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, ডা. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং দাউদকান্দি মডেল থানার তদন্ত কর্মকর্তা শামসুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার বলেন, একটি সুস্থ, সবল ও কর্মক্ষম জাতি গঠনে সুষম পুষ্টির কোনো বিকল্প নেই। 
শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে হবে। পুষ্টি সম্পর্কে সচেতনতা বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ জরুরি। আমরা যদি পুষ্টি বৈষম্য দূর করতে পারি, তাহলে একটি শক্তিশালী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সভাপতির বক্তব্যে ডা. হাবিবুর রহমান বলেন, পুষ্টি আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সুস্থ থাকতে হলে সুষম খাদ্য গ্রহণ অত্যন্ত জরুরি। প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি, ফলমূল, ডাল, মাছ, ডিম, দুধসহ বিভিন্ন পুষ্টিকর খাবার রাখতে হবে। অতিরিক্ত তেল-চর্বিযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার পরিহার করতে হবে। শিশুর জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং পরবর্তীতে সঠিক সময়ে পরিপূরক খাবার প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নিরাপদ পানি পান ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেও পুষ্টি নিশ্চিত করা সম্ভব।

তিনি আরও বলেন, অপুষ্টি রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। পরিবার থেকেই সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে এবং শিশুদের পুষ্টিকর খাবারের প্রতি আগ্রহী করে তুলতে হবে।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় পুষ্টি সপ্তাহের তাৎপর্য তুলে ধরে বলেন, পুষ্টি সচেতনতা বৃদ্ধি, অপুষ্টি দূরীকরণ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সার্বিকভাবে, র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে দাউদকান্দিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন নতুন প্রজন্মকে পুষ্টি সম্পর্কে সচেতন করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ঢাকা-চট্রগ

1

বিয়ের পরদিনই মর্মান্তিক মৃত্যু, ট্রাকচাপায় নবদম্পতিসহ নিহত ৪

2

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

3

পাকিস্তানের সাফল্যের পর বিশ্ববাজারে আলোচনায় চীনা জে-১০সি, বি

4

দাউদকান্দিতে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,

5

দাউদকান্দিতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

6

দাউদকান্দিতে কৃষকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম গ্রেফতার

7

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

8

নেতা নয়, সেবক চাই-মোঃ শাহজাহান বাশার

9

দাউদকান্দিতে চাঁদাবাজির ঘটনায় সিএনজি ভাংচুর, চালকদের মারধরের

10

মিরপুরে শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে কুমিল্

11

ভিক্টোরিয়া কলেজ এইচএসসি ৯৫ ব্যাচের ফুলেল শুভেচ্ছায় আইসিটি অধ

12

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

13

চাঁদপুর কচুয়ায় ইয়াবা সহ চিহ্নত মাদক ব্যবসায়ী  ও কিশোর গ্যাং

14

কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস-প্রধানমন্ত্রী

15

এক রাতেই নিভে গেল পাঁচ প্রাণ, গাজীপুরের সেই বাড়িতে শুধু রক্ত

16

জয়যাত্রার কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হলো আস্থা’র জন্মদ

17

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

18

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

19

দাউদকান্দিতে ফ্রি ফায়ার খেলায় বাধা দেওয়ায় স্বামীর আত্মহত্যা

20