আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Aug ৬, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে কুমিল্লা পশ্চিম জেলা খেলাফত মজলিসের বাছাইকৃত সদস্যদের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পশ্চিম জেলা শাখার বাছাইকৃত সদস্যদের নিয়ে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব পেন্নাই, পলদীরপাড় এলাকার আশরাফাবাদ মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসা মিলনায়তনে কুমিল্লা পশ্চিম জেলা শাখার আয়োজনে এ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি মাওলানা আবু ইউসুফ মুন্সির সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবিরের পরিচালনায় অনুষ্ঠানে দরসে কুরআন পেশ করেন জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি এনামূল হক হক্কানি।

প্রশিক্ষণ সভায় বিষয়ভিত্তিক আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসেমী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ এবং কেন্দ্রীয় সহপ্রশিক্ষণ সম্পাদক মুফতি নূর মোহাম্মদ আজিজী।

এ সময় হেদায়েতী বক্তব্য রাখেন জেলা সহসভাপতি মাওলানা আনোয়ারুল হক মাহমুদ, মাওলানা ইজহারুল ইসলাম, মাওলানা আব্দুল মজিদ হোমনা, মাওলানা আব্দুল হাই মক্কী, সহকারী সেক্রেটারি এইচ এম শরিফুজ্জামান, মুফতি বোরহান উদ্দিন রাব্বানীসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রশিক্ষণ সভায় বাছাইকৃত সদস্যদের সাংগঠনিক কার্যক্রম, দায়িত্বশীলতা, কর্মদক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বৃদ্ধির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নিয়মতান্ত্রিক ও শৃঙ্খলাবদ্ধভাবে সাংগঠনিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা সংগঠনের আদর্শ ও কার্যক্রম সম্পর্কে সদস্যদের আরও দক্ষ ও দায়িত্বশীল করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

xfdsfdfdxvxcv

1

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

2

দাউদকান্দিতে ৯ম শ্রেণির ছাত্রী নিখোঁজ, সন্ধান চায় পরিবার ও ব

3

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

4

দাউদকান্দিতে দুই শিশুর বাবাকে বাঁচাতে এগিয়ে আসুন, দুটি কিডন

5

কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, উৎসবে মুখর পুরো ক

6

তাজমিনকে মিথ্যা পরিচয়ে প্রেম, রিসোর্টে স্বামী-স্ত্রী সেজে রা

7

বিয়ের পরদিনই মর্মান্তিক মৃত্যু, ট্রাকচাপায় নবদম্পতিসহ নিহত ৪

8

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

9

কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‍্যালি, চোখের যত্ন

10

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

11

দাউদকান্দিতে ফ্রি ফায়ার খেলায় বাধা দেওয়ায় স্বামীর আত্মহত্যা

12

এক রাতেই নিভে গেল পাঁচ প্রাণ, গাজীপুরের সেই বাড়িতে শুধু রক্ত

13

বদলে যাওয়া ক্যাম্পাস

14

দাউদকান্দির ইলিয়টগঞ্জে স্লিপার কোচে ভয়াবহ আগুন, অল্পের জন্য

15

ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ৩৪০ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্

16

কুমিল্লার দাউদকান্দিতে পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

17

গৌরীপুর বাজারের নতুন কমিটি: সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, সাংগ

18

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

19

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন না রুমিন ফারহানা, জানালেন ৩ ক

20