আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Oct ৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

নেলসন ম্যান্ডেলার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা, সম্মানিত আইনজীবী হাবিবুল হক

বিশ্ববরেণ্য নেতা নেলসন ম্যান্ডেলার কর্মময় জীবন, সংগ্রাম, মানবিক মূল্যবোধ ও বর্ণবৈষম্যবিরোধী আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘নেলসন ম্যান্ডেলার কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইনজীবী হাবিবুল হক। আইন পেশায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা প্রদান করা হয়।
‎
‎শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) বিকেল ৫টায় রাজধানীর মগবাজারের জালপাই চাইনিজ রেস্টুরেন্টে একতা সাংস্কৃতিক সংগঠন ও সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মুজিবুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সাব্বির আহমেদ রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি মোঃ শাহ কামাল (শ্যামল)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কবি, ব্যবসায়ী ও সমাজসেবক শিহাব রিফাত আলম।
‎
‎আলোচনা সভায় আইনজীবী হাবিবুল হকসহ আমন্ত্রিত অতিথিরা নেলসন ম্যান্ডেলার বর্ণাঢ্য ও সংগ্রামী জীবন, নেতৃত্ব, মানবিক মূল্যবোধ, বর্ণবৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ লড়াই এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাঁর অবদান নিয়ে আলোচনা করেন।
‎
‎বক্তারা বলেন, নেলসন ম্যান্ডেলা কেবল দক্ষিণ আফ্রিকার নেতা ছিলেন না, তিনি ছিলেন বিশ্বজুড়ে স্বাধীনতা, সাম্য, মানবাধিকার ও ন্যায়বিচারের প্রতীক। দীর্ঘ কারাবাসের পরও প্রতিহিংসার পরিবর্তে ক্ষমা, সহনশীলতা ও সম্প্রীতির যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা বিশ্ববাসীর জন্য চিরন্তন অনুপ্রেরণা। তাঁর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।
‎
‎অনুষ্ঠানে আইনজীবী হাবিবুল হককে আইন পেশায় বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। এ সময় তাঁর পেশাগত অবদান ও আইন অঙ্গনে ভূমিকার বিষয়টি তুলে ধরা হয়।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রেজাউদ্দৌলা চৌধুরী, জাসাস নেতা রোকেয়া সুলতানা রেখা চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মোঃ সাইফুর রহমান, গীতিকার ও সুরকার এম. রহমান মিলকী, কোয়েস্ট ১৯ হিরো আফসিফ ইমাম, সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ মঈন উদ্দিন এবং জাতীয় পার্টির নেত্রী নুসরাত জাহান কথাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
‎
‎অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নেলসন ম্যান্ডেলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়। আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন রাজিবুল হক রনি।
‎
‎মোঃ শাহজাহান বাশার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমেক হাসপাতালকে ১,০০০ শয্যায় উন্নীত করতে কৃষিমন্ত্রীর উদ্যো

1

দাউদকান্দিতে লালনের অনুসারীদের অমুসলিম ঘোষণার দাবিতে মানববন্

2

লালমাইয়ে স্কুলছাত্রী তাজমিনের মৃত্যু: চট্টগ্রাম থেকে সিএনজিচ

3

নেতা নয়, সেবক চাই-মোঃ শাহজাহান বাশার

4

দাউদকান্দিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অন

5

শাপলা চত্বর ও ক্রসফায়ার মামলায় সাবেক আইজিপি মামুনকে আসামির ত

6

লেখাপড়া নাকি অভিজ্ঞতা-জীবনের আসল শক্তি কোনটা, সাংবাদিক রাজিব

7

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

8

কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‍্যালি, চোখের যত্ন

9

পাকিস্তানের সাফল্যের পর বিশ্ববাজারে আলোচনায় চীনা জে-১০সি, বি

10

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার নাসরুল্

11

সাংবাদিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত হবে নতুন পে-স্কেলের সঙ্গে

12

কুমিল্লার বুড়িচংয়ে ৫ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ,ঘটনা

13

দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতি পেলেন মোঃ সুজন রেজা

14

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

15

কুমিল্লার শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্

16

নাগরিক দায়িত্ব না পালনে সমাজে অন্যায়-দুর্নীতি বাড়ছে’ — হুইপ

17

দাউদকান্দিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ঢাকা-চট্রগ

18

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

19

কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ, প্রাই

20