আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ১০, ২০২৬ইং অনলাইন সংস্করণ

ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ আটক ৩

মোঃ শাহজাহান বাশার,

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি, চুরির মামলার এক পলাতক আসামী এবং মাদক সেবনের দায়ে আরও একজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সব মিলিয়ে মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মে রাতে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) আল-আমিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের উত্তর শশীদল এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় “ময়নাল চেয়ারম্যানের বাড়ি” এলাকায় মোঃ রফিকুল ইসলাম প্রকাশ লবু (৫০) এর বসতঘরে অভিযান চালিয়ে তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। তিনি মৃত আব্দুল জলিলের ছেলে এবং উত্তর শশীদল এলাকার বাসিন্দা।

অপরদিকে ১০ মে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) সৈকত মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান পরিচালনা করে চুরির মামলার পলাতক আসামী আনোয়ার হোসেন (৩৬) কে গ্রেফতার করেন। তিনি শাহজালালের ছেলে এবং মনোহরপুর এলাকার “সফিক মেম্বার বাড়ি” এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার এফআইআর নং-১০, তারিখ ০৫ সেপ্টেম্বর ২০২৫, পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারার মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

এছাড়াও পৃথক অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবনের দায়ে হানিফুল ইসলাম সিহাব নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। তিনি মাসুদ মোল্লার ছেলে এবং ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, মাদক, চুরি ও অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

1

বিদেশি অস্ত্রসহ মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘মাওরা সোহেল’

2

গবেষণার উন্নয়নে ঢাবি ভূতত্ত্ব বিভাগে ১ কোটি টাকার এনডাউমেন্ট

3

গৃহবধূ হত্যা, মাথা ও কবজি বিচ্ছিন্ন, পলাতক স্বামী গ্রেপ্তার

4

মেসির বিরুদ্ধে মামলা, ৭ মিলিয়ন ডলারের চুক্তি ভঙ্গের অভিযোগ

5

যে সিনেমা দিয়ে সালমানকেও পারিশ্রমিকে ছাড়িয়ে যান মাধুরী

6

কুমিল্লায় যাত্রীবাহী বাসে মাদক অভিযান, ৮৭৫ গ্রাম হিরোইনসহ ৬

7

চামড়ার বাজারে ন্যায্য মূল্যের সংকট: সিন্ডিকেট নিয়ন্ত্রণে ক্ষ

8

দাউদকান্দিতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

9

হোমনায় ক্রয়কৃত জমি দখলের অপচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

10

জলাবদ্ধতার মধ্যেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অনার্স ফাইনাল পর

11

ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্ট অভিযান: দুই মাদকাসক্তকে কারাদণ্ড

12

মেধার বিকাশ সংগঠনের উদ্যোগে দাউদকান্দি-তিতাসে মেধাবী শিক্ষার

13

চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুই ট্যাংকার, এলো ৬৮ হাজার টন ডিজেল

14

নবীনগর-রাধিকা সড়কে মোটরসাইকেল সংঘর্ষ: ছাত্রদলের দুই কর্মীর ম

15

দাউদকান্দিতে ২৭৭৫ বোতল ফেনসিডিল ও ২৫১ কেজি গাঁজা উদ্ধার, মাই

16

অপহরণ নয়, শিবির নেতা জিসানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ;

17

শ্রমবাজারের নতুন দিগন্ত ও কৌশলগত অংশীদারত্ব-তারেক–আনোয়ার ঐতি

18

দাউদকান্দিতে মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ, সুন্দলপুরে স

19

দাউদকান্দিতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পিকআপ চালকের মরদেহ

20