আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Aug ৮, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৫

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে হত্যা মামলার এক আসামি, এক বছরের সিআর সাজাপ্রাপ্ত এক আসামি ও সিআর পরোয়ানাভুক্ত তিন আসামিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে দাউদকান্দি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনা ও নেতৃত্বে এসআই (নিঃ) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদী সদর এলাকা থেকে হত্যা মামলার আসামি মো. অন্তর খান (৩০)কে গ্রেফতার করা হয়।

এছাড়া এএসআই (নিঃ) শ্যামল শর্মার নেতৃত্বে সুন্দলপুর এলাকা থেকে এক বছরের সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি নজরুল ইসলাম ভূঁইয়াকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, গৌরীপুর তদন্ত কেন্দ্রের পৃথক অভিযানে এএসআই (নিঃ) প্রিয়ব্রত পিপিয়াকান্দি এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত আসামি জহিরকে এবং এএসআই (নিঃ) মাহবুবুর রহমানের নেতৃত্বে একই এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত আসামি আব্দুস সালাম ও সহেদ আলীকে গ্রেফতার করেন।

পুলিশ আরও জানায়, গ্রেফতার পাঁচ আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন্ন ইউপি নির্বাচন: বাকশীমূল ইউনিয়নে প্রার্থী হতে আগ্রহী স

1

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

2

‎গরমে স্বস্তি ও পুষ্টির উৎস, কেন আবার জনপ্রিয় হচ্ছে পান্তা ভ

3

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, নিহতের পরিবারের দাবি হ

4

কচুয়ায় বিশেষ অভিযানে ৮৮ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৮ জন গ

5

কুমিল্লায় রহস্যজনক মৃত্যু, নিখোঁজের ১২ ঘণ্টা পর উদ্ধার সহকার

6

নিরাপদ সড়ক নিশ্চিতে দাউদকান্দিতে নিসচার নতুন কমিটি ঘোষণা

7

দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতি পেলেন মোঃ সুজন রেজা

8

বেইলি সেতু ভেঙে নদীতে, দুর্ভোগে দুই জেলার হাজারো মানুষ

9

বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি, হ্যাটট্রিকে স্পর্শ করলেন ক্লোসা

10

দাউদকান্দিতে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, ডাকাতির প্রস্তুতিকা

11

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেমকে দাউদকান্দি

12

দাউদকান্দিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহি

13

সাংবাদিক মনির হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগে সংবাদ

14

নাগরিক দায়িত্ব না পালনে সমাজে অন্যায়-দুর্নীতি বাড়ছে’ — হুইপ

15

শিশু রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে কুমিল্লা আইডিয়াল কলেজের

16

রাগ করলা’ ভাইরাল ডায়ালগের নেপথ্যে কী আছে

17

ভোরের অভিযানে ব্রাহ্মণপাড়ায় গাঁজা গাছসহ ১ যুবক আটক

18

দুর্নীতির প্রমাণ চাই নাহিদ ইসলামের, সংসদে পররাষ্ট্র প্রতিমন্

19

কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ, প্রাই

20