বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ায় হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আলমগীর হোসেন।
সাক্ষাৎকালে বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন আলমগীর হোসেন। একই সঙ্গে তাঁর উদারতা ও মহানুভবতার জন্য ধন্যবাদ জানান তিনি।
আলমগীর হোসেন বলেন, আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় হোমনা-তিতাসের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। স্যারের এই উদার ও মহানুভবতার জন্য স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করছি।
সৌজন্য সাক্ষাৎকালে উভয়ের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।