আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Oct ১০, ২০২৬ইং অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে পুকুর থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে চিওড়া কাজী বাড়ির পুকুর থেকে ইকবাল হোসেন সোহাগ (৩৮) নামের এক গাড়িচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ দল। শনিবার (১০ অক্টোবর) দুপুরে চাঁদপুর থেকে আসা ডুবুরি দলের কয়েক ঘণ্টার উদ্ধার অভিযানের পর পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইকবাল হোসেন সোহাগ চিওড়া কাজী বাড়ির ব্যবসায়ী কাজী নাদেরুজ্জামানের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। তিনি চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন পশ্চিম শহীনগর এলাকার মৃত আবদুল মানিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের আগে সোহাগ কয়েকজনের সঙ্গে চিওড়া কাজী বাড়ির পুকুরে গোসল করতে নামেন। গোসল শেষে অন্যরা পুকুর থেকে উঠে আসার সময় তাঁকে পানির মধ্যে শাপলা ফুল তুলতে দেখতে পান। এরপর অন্যরা পুকুর থেকে উঠে এলেও সোহাগ আর ফিরে আসেননি।
‎
‎দুপুর গড়িয়ে বিকেল হলেও সোহাগের কোনো খোঁজ না পেয়ে তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দেয়। পরে এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর থেকে তাঁকে উদ্ধারের চেষ্টা চলছিল। শনিবার ভোরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে মরদেহ উদ্ধারে চাঁদপুর থেকে চার সদস্যের একটি ডুবুরি দল আনা হয়। ডুবুরি দলের সদস্যরা পুকুরে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালান। কয়েক ঘণ্টার অভিযান শেষে শনিবার দুপুরে পুকুর থেকে সোহাগের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের দুটি দল উদ্ধারকাজে সহযোগিতা করে। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান জানান, শনিবার ভোরে তাঁরা খবর পেয়ে ঘটনাস্থলে যান। পরে চাঁদপুর থেকে ডুবুরি দল এনে পুকুরে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। তিন ঘণ্টারও বেশি সময় ধরে অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ সময় ফায়ার সার্ভিসের দুটি দল উদ্ধারকাজে সহযোগিতা করে।
‎
‎মেহেদী হাসান আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরের পানিতে থাকা অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে সোহাগের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আরেফিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুকুর থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে। পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পর গাড়িচালক সোহাগের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
‎
‎প্রতিবেদক: মোঃ শাহরিয়া সিকদার 
‎

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে নতুন পথচলা, সাংবাদিক মোঃ শাহরিয়া স

1

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

2

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

3

কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট

4

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

5

নিখোঁজের চার দিন পর মরদেহ শনাক্ত, শেষ ফোনকল ঘিরে নানা প্রশ্ন

6

নীরব মানুষকে দুর্বল ভাববেন না, তার ভেতরেই লুকিয়ে থাকে সবচেয়ে

7

কান্দিরপাড়ে অটোরিকশার ধাক্কায় ব্যাংকের সাবেক এজিএম দীপক কুমা

8

মাত্র ৫ ফুট চওড়া ঘর, তবুও এটাই প্রবাসী শাহজালালের স্বপ্নের ঠ

9

চান্দিনায় মুদি দোকানদার ও তার ভাইকে কুপিয়ে জখম

10

কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, উৎসবে মুখর পুরো ক

11

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

12

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

13

দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাক উল্টে ৭ নিহত, আহত ৬

14

দাউদকান্দিতে ২০-২৫টি হিন্দু পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অ

15

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

16

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

17

কুমিল্লায় লবণবাহী ট্রাক থেকে প্রায় এক লক্ষ ইয়াবা উদ্ধার

18

বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পেট্রোল ঢেলে হত্যার ঘটনায় প

19

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদি আরবে মৃত্যু ৫৪

20