আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Aug ১০, ২০২৬ইং অনলাইন সংস্করণ

গৌরীপুরে মিষ্টির নতুন ঠিকানা ‘গ্রীন লীফ সুইটস অ্যান্ড বেকারী’র শুভ উদ্বোধন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে বড় পরিসরে যাত্রা শুরু করেছে ‘গ্রীন লীফ সুইটস অ্যান্ড বেকারী’। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় গৌরীপুর কলা বাজার এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

নতুন এ প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের দেশীয় ও আধুনিক মিষ্টির আয়োজন রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে মালাই চপ, কাঁচাগোল্লা, ইরানীভোগ, জিলাপেটি, পেরা সন্দেশ, ক্ষীর চমচম, আপেল সন্দেশ, রসগোল্লা, কালোজাম, লালমোহন, ক্যারামেল সন্দেশ, ফ্রুটস ও লেমন সন্দেশ, চকলেট সন্দেশ, ক্রিম জাম, বেরি সুইটস, লাল ও সাদা ল্যাংচা, লাল ও সাদা সিঙ্গ, মৌচাক, কাটারী ভোগ, পাতা মিষ্টি, দরিকা লাড্ডু, মতিচুর লাড্ডু, মিহিদানা, কাশমেরীসহ বিভিন্ন ধরনের মিষ্টি। পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের দই ও রসমালাই।

ক্রেতাদের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে বড় পরিসরে আধুনিক ও পরিপাটি পরিবেশে সাজানো হয়েছে ‘গ্রীন লীফ সুইটস অ্যান্ড বেকারী’। উদ্বোধনের পর থেকেই স্থানীয় ক্রেতাদের মধ্যে প্রতিষ্ঠানটি ঘিরে বেশ আগ্রহ দেখা গেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নতুন এ প্রতিষ্ঠানে এসে মিষ্টি ও অন্যান্য পণ্যের খোঁজখবর নেন।


প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, মানসম্মত মিষ্টি, পরিচ্ছন্ন পরিবেশ ও ভালো সেবা নিশ্চিত করে ক্রেতাদের আস্থা অর্জন করাই তাদের প্রধান লক্ষ্য। গৌরীপুর বাজারের মানুষের জন্য বিভিন্ন ধরনের মানসম্মত মিষ্টি সহজলভ্য করতেই বড় পরিসরে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এই প্রতিষ্ঠান চালুর মধ্য দিয়ে গৌরীপুর বাজারে মিষ্টিপ্রেমীদের জন্য যুক্ত হলো আরও একটি নতুন ঠিকানা। ক্রেতাদের আস্থা ও বিশ্বাস ধরে রেখে পণ্যের মান ও সেবার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ‘গ্রীন লীফ সুইটস অ্যান্ড বেকারী’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের আঁচলে লুকিয়ে থাকা পৃথিবী -সাংবাদিক মোঃ শাহজাহান বাশার,

1

দাউদকান্দিতে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৫

2

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

3

গোবিন্দগঞ্জে ডিবির অভিযানে ৬ মাদকসেবী আটক, ৫০ পিস ইয়াবা উদ্

4

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

5

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবু কে ম

6

দাউদকান্দিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ঢাকা-চট্রগ

7

হোমনায় মাদকাসক্ত ছেলেকে জেলে দিলেন বাবা

8

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেমকে শুভেচ্ছা জা

9

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

10

কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে-

11

দাউদকান্দি গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চুরি হওয়া ম

12

ময়নামতি হাইওয়ে থানার এক কর্মরত এসআইয়ের বিরুদ্ধে মোটরসাইকেল আ

13

ব্রাহ্মণপাড়ায় ‘মদিনার কাফেলা বাংলাদেশ’-এর উপজেলা কাউন্সিল অধ

14

কুমিল্লা শহরের প্রবেশপথে সড়কে অবৈধ পার্কিং ও নির্মাণসামগ্রী

15

গুপ্ত শিবির’ মন্তব্যে উত্তপ্ত কুমিল্লা পলিটেকনিক, সংঘর্ষে আহ

16

বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজে নবনিযুক্ত ১২ শিক্ষক ও হিসাব

17

প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি কেন পেয়েছিলেন পূর্ণিমা

18

তিতাসে কাবিননামা জালিয়াতির অভিযোগে কাজীর বিরুদ্ধে লিখিত অভিয

19

সিঙ্গাপুরে রেমিট্যান্স অবদানের স্বীকৃতি পেলেন দাউদকান্দির বা

20