আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ২২, ২০২৬ইং অনলাইন সংস্করণ

গোমতীর পানিতে ঝরল শিশুর প্রাণ, ৪ ঘণ্টা পর উদ্ধার মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ

কুমিল্লার তিতাস উপজেলার গোমতী নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থী। দীর্ঘ চার ঘণ্টার অনুসন্ধানের পর স্থানীয় ডুবুরি ও ফায়ার সার্ভিসের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত মিরাজ উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বালুয়াকান্দি পশ্চিমপাড়া এলাকার সৌদি প্রবাসী মোশাররফ হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রোববার দুপুরে কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে গোমতী নদীতে গোসল করতে নামে মিরাজ। একপর্যায়ে নদীর গভীর অংশে চলে গেলে সে পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা শিশুরা বিষয়টি টের পেয়ে দ্রুত তার পরিবারের সদস্যদের খবর দেয়।

খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় চেষ্টা করেও তার কোনো সন্ধান না মেলায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে দাউদকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

অভিযানে স্থানীয় ডুবুরিরাও অংশ নেন। কয়েক ঘণ্টার চেষ্টার পর বিকেলে নদী থেকে মিরাজের মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক জানান, উদ্ধার হওয়া মরদেহের প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমবাজারের নতুন দিগন্ত ও কৌশলগত অংশীদারত্ব-তারেক–আনোয়ার ঐতি

1

ভোরের অভিযানে ব্রাহ্মণপাড়ায় গাঁজা গাছসহ ১ যুবক আটক

2

রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

3

হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারে সরকার সক্রিয়, সংসদে আই

4

২ নং দুর্গাপুর দিঘীরপাড় কৃশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জম

5

দাউদকান্দিতে শিশু রিফাত হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মান

6

দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম, অভিযুক্তকে ধরত

7

‎গরমে স্বস্তি ও পুষ্টির উৎস, কেন আবার জনপ্রিয় হচ্ছে পান্তা ভ

8

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

দুর্নীতির প্রমাণ চাই নাহিদ ইসলামের, সংসদে পররাষ্ট্র প্রতিমন্

11

কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, উৎসবে মুখর পুরো ক

12

বিএনপির দুর্দিনের পরীক্ষিত নেতা আবুল হাশেম চেয়ারম্যানকে সভাপ

13

সমুদ্র দেখতে গিয়ে আর ফেরা হলো না, দাউদকান্দির দুই যুবকের করু

14

দাউদকান্দিতে বৃদ্ধ বাবাকে নির্যাতনের মিথ্যা তথ্য ছড়ানোর অভিয

15

এক রাতেই নিভে গেল পাঁচ প্রাণ, গাজীপুরের সেই বাড়িতে শুধু রক্ত

16

বেজরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধ নিয়োগ

17

প্রবাসে ট্যাক্সিচালক, দেশে শিক্ষার স্থপতি — মোশারফ হোসেনের ব

18

অভিযোগের পাহাড়ে চাপা পড়ে যায় ভালোবাসা, সম্পর্ক ভাঙনের নীরব ব

19

বিয়ের পরদিনই মর্মান্তিক মৃত্যু, ট্রাকচাপায় নবদম্পতিসহ নিহত ৪

20