আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ১০, ২০২৬ইং অনলাইন সংস্করণ

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে মোশাররফ হোসেন খান চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

মোঃ শাহজাহান বাশার 

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট সমাজসেবক জনাব মোশাররফ হোসেন খান চৌধুরী।

সৌজন্য সাক্ষাৎকালে উভয়ের মধ্যে দেশের শিক্ষা ব্যবস্থার গুণগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক মতবিনিময় হয়।

এ সময় জনাব মোশাররফ হোসেন খান চৌধুরী শিক্ষা খাতে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা, শিক্ষাবান্ধব বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যতে মানসম্মত শিক্ষা বিস্তারে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অপরদিকে, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ শিক্ষার উন্নয়নে ব্যক্তি ও সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক অগ্রগতি কামনা করেন।

সাক্ষাৎ শেষে পরস্পরের প্রতি শুভেচ্ছা ও সৌহার্দ্য প্রকাশের মাধ্যমে একটি আন্তরিক পরিবেশে সাক্ষাৎকারটি সম্পন্ন হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, শিক্ষা উন্নয়ন ও মানবসম্পদ গঠনে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে আরও ইতিবাচক ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্ম-উপলব্ধিতেই প্রকাশ পায় বিচক্ষণতায় -শাহজাহান বাশার

1

দাউদকান্দিতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

2

ব্রাহ্মণপাড়ায় আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরী

3

বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা,

4

কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের মাহিকে পেট্রোল ঢেলে আগুন

5

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে ট্রাম্প প্রতিকৃতি

6

দাউদকান্দিতে এক ব্যক্তির বাধায় আটকে পুরো এলাকার ড্রেন কাজ, দ

7

ধান বোঝাই অটোরিকশা উল্টে প্রাণ গেল কলেজ সহায়কের, পরিবারে শোক

8

জলাবদ্ধতার মধ্যেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অনার্স ফাইনাল পর

9

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

10

ব্রাহ্মণপাড়ায় ‘মদিনার কাফেলা বাংলাদেশ’-এর উপজেলা কাউন্সিল অধ

11

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

12

থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের সাবেক এমপি সেলিম

13

দাউদকান্দিতে বৃদ্ধ বাবাকে নির্যাতনের মিথ্যা তথ্য ছড়ানোর অভিয

14

মায়ের আঁচলে লুকিয়ে থাকা পৃথিবী -সাংবাদিক মোঃ শাহজাহান বাশার,

15

বেইলি সেতু ভেঙে নদীতে, দুর্ভোগে দুই জেলার হাজারো মানুষ

16

দাউদকান্দিতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষকদের মাঝে ৫ শতা

17

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্

18

দাউদকান্দিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অন

19

সত্য ও ন্যায়ের পথে আপসহীন এক কলমযোদ্ধা

20