আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ২৭, ২০২৬ইং অনলাইন সংস্করণ

কসবায় কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা, ঢাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি আওয়াল গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আব্দুল আওয়ালকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার ২৬ এপ্রিল দুপুরে তাকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।
‎গ্রেপ্তার আব্দুল আওয়াল কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং মেহারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের আব্দুল লতিফ মেম্বারের ছেলে। র‌্যাব-৯ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার ২৫ এপ্রিল রাতে র‌্যাব-৯ ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে রাজধানীর শেরে বাংলা নগর এলাকা থেকে আব্দুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়। তিনি দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি। নিহত দ্বীন ইসলাম কসবার শিমরাইল গ্রামের মধ্যপাড়ার শফিকুল ইসলামের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ‘তালাশক্রাইম দৃষ্টি’ নামে একটি প্ল্যাটফর্ম পরিচালনা করতেন। ওই প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে মাদকবিরোধী কনটেন্ট প্রকাশ করে আসছিলেন তিনি।
‎স্থানীয় সূত্র জানায়, মাদকবিরোধী কর্মকাণ্ডকে কেন্দ্র করে কিছু ব্যক্তির সঙ্গে তার বিরোধ তৈরি হয়। নিরাপত্তাজনিত কারণে তিনি কিছুদিন কুমিল্লা শহরে অবস্থান করছিলেন। ঈদুল ফিতর উপলক্ষে তিনি বাড়িতে আসেন। এ সময় ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল তাকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে বেধড়ক মারধর করে কুমিল্লার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় ফেলে রেখে যায়। পরবর্তীতে বাঙ্গরা থানা-পুলিশ তাকে উদ্ধার করে কসবা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।,,, স্থানীয়দের সহায়তায় তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মামলার তদন্ত চলছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মোঃ শাহরিয়া। বিশেষ প্রতিনিধি 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের মিথ্যাচার জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

1

দাউদকান্দিতে পারিবারিক বিরোধে মা-সন্তান ও বৃদ্ধাকে ঘরছাড়া কর

2

মিস ইউ শেখ হাসিনা- ফেসবুকে আবেগ জানালেন মাওলানা জুবায়ের আহমা

3

শিরীনের জামিন ভালো সিদ্ধান্ত: স্পিকার

4

চাঁদপুর কচুয়ায় ইয়াবা সহ চিহ্নত মাদক ব্যবসায়ী  ও কিশোর গ্যাং

5

কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে-

6

দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতি পেলেন মোঃ সুজন রেজা

7

পাকিস্তানের সাফল্যের পর বিশ্ববাজারে আলোচনায় চীনা জে-১০সি, বি

8

নীরব মানুষকে দুর্বল ভাববেন না, তার ভেতরেই লুকিয়ে থাকে সবচেয়ে

9

প্রবাসে ট্যাক্সিচালক, দেশে শিক্ষার স্থপতি — মোশারফ হোসেনের ব

10

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

11

হোমনায় মাদকাসক্ত ছেলেকে জেলে দিলেন বাবা

12

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: পরোয়ানাভুক্ত ৪ ও মোবা

13

ঢাকা ডিবি অভিযানে ২০০ ইয়াবাসহ ৫ জন গ্রেফতার

14

কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ, প্রাই

15

দাউদকান্দিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ঢাকা-চট্রগ

16

গৌরীপুর বাজারের নতুন কমিটি: সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, সাংগ

17

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

18

মেসির বিরুদ্ধে মামলা, ৭ মিলিয়ন ডলারের চুক্তি ভঙ্গের অভিযোগ

19

চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুই ট্যাংকার, এলো ৬৮ হাজার টন ডিজেল

20