আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ২৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার, র‍্যাব-১১’র অভিযান অব্যাহত

মোঃ শাহজাহান বাশার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বিশেষ অভিযানে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৬) গভীর রাতে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি জব্দ করা হয়।

র‍্যাব সূত্র জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনার মাধ্যমে তারা ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

র‍্যাব-১১’র সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন আরপিও অবদা কলোনি এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথের দেয়ালের পাশে ঝোপঝাড়ের মধ্যে কসটেপে মোড়ানো সন্দেহজনক একটি বস্তু পড়ে থাকতে দেখা যায়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে নিয়ম অনুযায়ী তল্লাশি চালিয়ে বস্তুটি উদ্ধার করা হয়। কসটেপ খুলে দেখা যায়, এর ভেতরে একটি ৭.৬২ সেমি অটোমেটিক চায়না পিস্তল এবং ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের অংশ এটি।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দতালিকা প্রস্তুত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শশীদল রেলস্টেশনে চোরাচালানের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর

1

বদলে যাওয়া ক্যাম্পাস

2

আসন্ন ইউপি নির্বাচন: বাকশীমূল ইউনিয়নে প্রার্থী হতে আগ্রহী স

3

কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস-প্রধানমন্ত্রী

4

দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাক উল্টে ৭ নিহত, আহত ৬

5

তিতাসে কাবিননামা জালিয়াতির অভিযোগে কাজীর বিরুদ্ধে লিখিত অভিয

6

দাউদকান্দিতে শিশু রিফাত হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মান

7

হোমনায় স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ ৭ জনের নামে থানায়

8

স্ট্রোক রোগীকে চিকিৎসা ছাড়াই রেফারের অভিযোগ, ব্রাহ্মণপাড়া হা

9

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

10

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতি

11

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

12

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার, র‍্যাব-

13

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

14

টানা কালবৈশাখীতে লন্ডভন্ড কুমিল্লা, বিদ্যুৎহীন ২৭ হাজার গ্রা

15

মেধা ও মানবিকতার সমন্বয়েই প্রকৃত শিক্ষা-মোহাম্মদ ওবায়দুল হক

16

চাঁদপুর কচুয়ায় ইয়াবা সহ চিহ্নত মাদক ব্যবসায়ী  ও কিশোর গ্যাং

17

দাউদকান্দিতে চিকিৎসা নিতে এসে বিদ্যুৎ সংকটে দুর্ভোগ, হাতপাখা

18

এক অভিযানে দুই সাফল্য, ছিনতাইয়ের সময় ধরা পড়ল রিফাত হত্যা মাম

19

দাউদকান্দিতে পুকুরে পড়ে চাচা-ভাতিজা দুই শিশুর মৃত্যু

20