আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

অন্যায়ের প্রতিবাদ করায় সাংবাদিকের পরিবারকে হুমকি, বাড়িতে সন্ত্রাসী মহড়ার অভিযোগ

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নে এক সংবাদকর্মীর পরিবারকে হুমকি ও বাড়িতে সন্ত্রাসী মহড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ মে ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর বাজারে এক শারীরিক প্রতিবন্ধী শ্রমিককে চুরির মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতনের ঘটনা ঘটে। ওই ঘটনার তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহ করতে গেলে অভিযুক্ত দিপু মিয়া সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেন এবং তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

পরবর্তীতে ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশের জেরে শুক্রবার (০৮ মে) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে অভিযুক্ত দিপু মিয়া একদল লোকজন নিয়ে ওই সংবাদকর্মীর বাড়িতে গিয়ে মহড়া দেয় বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে সংবাদটি সরিয়ে নেওয়ার জন্য তার বৃদ্ধ পিতাকে একাধিকবার ফোন করে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে।

ভুক্তভোগী সংবাদকর্মীর অভিযোগ, একজন সংবাদকর্মীর পরিবারকে টার্গেট করে ভয়ভীতি প্রদর্শন করা এবং বাড়িতে গিয়ে ত্রাস সৃষ্টি করা গণমাধ্যমের স্বাধীনতা ও প্রচলিত আইনের পরিপন্থী। তিনি বলেন, “ভয়ভীতি দেখিয়ে সত্য গোপন করা যাবে না। শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির ওপর নির্যাতন এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার ভিডিও প্রমাণ প্রশাসনের নজরে আনা হয়েছে।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তিতাস থানা প্রশাসনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে অভিযুক্ত দিপু মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

1

কুমেক হাসপাতালকে ১,০০০ শয্যায় উন্নীত করতে কৃষিমন্ত্রীর উদ্যো

2

লেখাপড়া নাকি অভিজ্ঞতা-জীবনের আসল শক্তি কোনটা, সাংবাদিক রাজিব

3

ফুলেল শুভেচ্ছায় আবুল হাশেম চেয়ারম্যানকে বরণ করল দাউদকান্দি

4

সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে নতুন প্ল্যাটফর্ম, নেতৃত্বে আহমে

5

কসবায় কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা, ঢাকায় অভিযান চালিয়

6

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দাউদকান্দিতে মিলাদ ও দোয়

7

ঈদকে ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা অভিযান, এক মাসে গ্রেফতার

8

ভোরের অভিযানে ব্রাহ্মণপাড়ায় গাঁজা গাছসহ ১ যুবক আটক

9

বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলার মুখে অভিনে

10

দাউদকান্দিতে ফ্রি ফায়ার খেলায় বাধা দেওয়ায় স্বামীর আত্মহত্যা

11

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

12

কুমিল্লায় বিশেষ অভিযানে ২ ডাকাত সদস্য গ্রেফতার

13

দাউদকান্দিতে নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

14

শহিদ নগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ

15

দাউদকান্দির কুশিয়ারা হত্যাকাণ্ড: চার এজাহারভুক্ত আসামি গ্রেপ

16

দাউদকান্দিতে মানবিক ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা

17

লেখাপড়া বনাম অভিজ্ঞতা, জীবনের শক্তির আসল ভিত্তি কোথায়, রাজিব

18

কুমিল্লায় সবুজায়নের বার্তা, শাখতলা প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষর

19

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

20