আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ৩০, ২০২৬ইং অনলাইন সংস্করণ

এক হাসিতে ভাইরাল অরুণ, ট্রাকের হেল্পার থেকে স্কুলের পথে

ভারতসহ বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক কিশোরের নাম অরুণ। পেশায় ট্রাকের হেল্পার এই কিশোরের এক চিলতে অমলিন হাসি খুব দ্রুতই কোটি মানুষের হৃদয় জয় করে নেয়।

জানা যায়, ট্রাকচালক মেহেরুন আন্নার সঙ্গে কাজ করতেন অরুণ। প্রতিদিনের মতোই একদিন ট্রাক ধোয়া ও পরিষ্কার করার কাজ শেষ করে তাকে এক কাপ চা দেন মেহেরুন আন্না। এ সময় তিনি অরুণকে একটি কৌতুক শোনান। কৌতুকটি শুনে অরুণ হেসে ওঠে এবং তার সেই হাসি দীর্ঘ সময় ধরে থামছিল না। ঠিক তখনই মেহেরুন আন্না পুরো ঘটনাটি ভিডিও করে অনলাইনে প্রকাশ করেন।

ভিডিওটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অরুণের সহজ-সরল ও প্রাণবন্ত হাসি মানুষের মন ছুঁয়ে যায়। ফলে তার পরিচয় জানতে আগ্রহ বাড়তে থাকে বিভিন্ন মহলে। বিষয়টি নজরে আসে রাজ্য সরকারেরও।

পরবর্তীতে অরুণের জীবনে আসে বড় পরিবর্তন। ট্রাকের হেল্পারের কাজ ছেড়ে সে আবার শিক্ষাজীবনে ফিরে আসে এবং স্কুলে ভর্তি হয়। বর্তমানে সে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, আগামী বছর অরুণের উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভবিষ্যতে স্নাতক সম্পন্ন করে নতুন কর্মজীবনে প্রবেশের ইচ্ছা রয়েছে তার। তবে জীবনের এই পরিবর্তনের পথচলায় সে পাশে রাখতে চায় তার প্রিয় ওস্তাদ ট্রাকচালক মেহেরুন আন্নাকে, যিনি এক সময় তার সেই হাসির মুহূর্তটি বিশ্বের সামনে তুলে ধরেছিলেন।

মোঃ শাহরিয়া। বিশেষ প্রতিনিধি 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ মানসিকতা পরিবর্তন না করে কীভাবে দেশ ও জাতি পরিবর্তন হ

1

স্বার্থের জন্য কাছে আসা মানুষগুলোই একদিন সবচেয়ে গভীর ক্ষত দি

2

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

3

কুমিল্লায় রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার ফ্যামিলি ডে ও

4

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

5

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

6

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

7

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

8

ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুইজন

9

ইউরোপে পাচারের অপেক্ষায় ছিলেন ২৬ বাংলাদেশি, লিবিয়ায় অভিযা

10

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

11

কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের মাহিকে পেট্রোল ঢেলে আগুন

12

কচুয়ায় বিশেষ অভিযানে ৮৮ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৮ জন গ

13

কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবসের মিছিল

14

দাউদকান্দিতে চাঁদাবাজির ঘটনায় সিএনজি ভাংচুর, চালকদের মারধরের

15

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন আজমীর হোস

16

হোমনায় পুত্রবধূর আঘাতে গুরুতর আহত বৃদ্ধা, হাসপাতালে মৃত্যুর

17

কুমিল্লার শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্

18

আত্ম-উপলব্ধিতেই প্রকাশ পায় বিচক্ষণতায় -শাহজাহান বাশার

19

প্রবাসে ট্যাক্সিচালক, দেশে শিক্ষার স্থপতি — মোশারফ হোসেনের ব

20