আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ১২, ২০২৬ইং অনলাইন সংস্করণ

বিয়ের পরদিনই মর্মান্তিক মৃত্যু, ট্রাকচাপায় নবদম্পতিসহ নিহত ৪

পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেছিলেন ২৫ বছর বয়সী বিরেন্দ্র শাক্য। নতুন জীবনের শুরুতেই স্ত্রীর হাত ধরে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু সেই পথই হয়ে উঠল মৃত্যুর ফাঁদ। ট্রাকচাপায় নবদম্পতিসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন।
‎শনিবার ১১ এপ্রিল একটি মন্দিরে বিরেন্দ্র শাক্যের সঙ্গে রাজেশ্বরী শাক্যের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পরদিন রোববার ১২ এপ্রিল নববধূকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় শিবপুরি জেলার একটি সড়কে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তারা।
‎স্থানীয় সূত্রে জানা যায়, পোলট্রি খাদ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ওই সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার ওপর সরাসরি পড়ে ট্রাকটি। এতে অটোরিকশায় থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন।
‎নিহতরা হলেন বিরেন্দ্র শাক্য, তার স্ত্রী রাজেশ্বরী শাক্য, মা অনভেশ শাক্য ৫০ এবং ভাবি রাজো শাক্য ২২। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তার বোন ভুরিয়া শাক্য ১৯ এবং অটোরিকশার চালক।
‎সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, দ্রুতগতির ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তের মধ্যে উল্টে যায় এবং সরাসরি অটোরিকশার ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনার আকস্মিকতায় হতাহতদের উদ্ধারের সুযোগও মেলেনি।
‎দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে ট্রাকের নিচে চাপা পড়ে থাকায় তাৎক্ষণিকভাবে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে একটি বুলডোজার এনে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে ট্রাক সরিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়।
‎ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সবচেয়ে হৃদয়বিদারক বিষয়, এই দুর্ঘটনায় বেঁচে যাওয়া ভুরিয়া শাক্যের বাগদান হওয়ার কথা ছিল একই দিনে। সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও এখন সেই আনন্দের আয়োজন বদলে গেছে শোকের আয়োজনে। পরিবারের চারজনের শেষকৃত্যের প্রস্তুতি নিতে হচ্ছে তাদের।
‎স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতা নয়, সেবক চাই-মোঃ শাহজাহান বাশার

1

অসুস্থ মানসিকতা পরিবর্তন না করে কীভাবে দেশ ও জাতি পরিবর্তন হ

2

স্বল্প বৃষ্টিতেই কুমিল্লা নগরী পানির নিচে, ড্রেনেজ সংকটে বাড়

3

কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবসের মিছিল

4

দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম, অভিযুক্তকে ধরত

5

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

6

প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি কেন পেয়েছিলেন পূর্ণিমা

7

আইভীর জামিন বহাল, মুক্তিতে আর বাধা নেই

8

স্বার্থের জন্য কাছে আসা মানুষগুলোই একদিন সবচেয়ে গভীর ক্ষত দি

9

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

10

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

11

দাউদকান্দিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মা

12

বিএনপির দুর্দিনের পরীক্ষিত নেতা আবুল হাশেম চেয়ারম্যানকে সভাপ

13

বেজরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধ নিয়োগ

14

চামড়ার বাজারে ন্যায্য মূল্যের সংকট: সিন্ডিকেট নিয়ন্ত্রণে ক্ষ

15

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

16

চট্টগ্রাম বন্দরে ৫ জ্বালানিবাহী জাহাজের আগমন, গ্যাস সংকট কমা

17

সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও অপপ্রচার থেকে শিক্ষকদের বির

18

দাউদকান্দিতে গৃহবধূর মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগে গ্রামব

19

দাউদকান্দিতে ফ্রি ফায়ার খেলায় বাধা দেওয়ায় স্বামীর আত্মহত্যা

20