আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ১২, ২০২৬ইং অনলাইন সংস্করণ

৫ মাস পর জেল থেকে মুক্তি, বাড়ি ফিরেই প্রাণ গেল আ’লীগ নেতার

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নে দীর্ঘ পাঁচ মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরেন আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ ভূঁইয়া। তবে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই সংঘর্ষ ও হামলার ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আব্দুল লতিফ ভূঁইয়া স্থানীয়ভাবে ‘মেরী আপা ফ্রেন্ডস ক্লাব’-এর সভাপতি হিসেবে পরিচিত ছিলেন। এছাড়া তিনি ভিটিকান্দি ইউনিয়নের যুবলীগ নেতা মো. জহিরুল ইসলাম জহির হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরেন আব্দুল লতিফ। এ সময় পূর্বের বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি।

এলাকাবাসীর দাবি, ঘটনার সময় আব্দুল লতিফ বিদেশি অস্ত্র নিয়ে জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশি নিরাপত্তায় তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে রাত আনুমানিক ১২টার দিকে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ৬ ডিসেম্বর মাছ ধরা নিয়ে বিরোধের জেরে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে জহিরুল ইসলাম মোল্লাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। ওই মামলার অন্যতম প্রধান আসামি ছিলেন আব্দুল লতিফ ভূঁইয়া।

স্থানীয়দের ধারণা, পূর্বের সেই হত্যাকাণ্ডের জের ও প্রতিশোধের কারণেই সর্বশেষ এই হামলার ঘটনা ঘটতে পারে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

1

কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, উৎসবে মুখর পুরো ক

2

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

3

মিস ইউ শেখ হাসিনা- ফেসবুকে আবেগ জানালেন মাওলানা জুবায়ের আহমা

4

ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ৯ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধ

5

সমুদ্র দেখতে গিয়ে আর ফেরা হলো না, দাউদকান্দির দুই যুবকের করু

6

চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুই ট্যাংকার, এলো ৬৮ হাজার টন ডিজেল

7

মাদকাসক্তি: একটি জাতির নীরব ধ্বংসযজ্ঞ

8

চামড়ার বাজারে ন্যায্য মূল্যের সংকট: সিন্ডিকেট নিয়ন্ত্রণে ক্ষ

9

অ্যাম্বুলেন্সে ভারতীয় ১১৭ বোতল হুইস্কি, পরশুরামে আটক ২

10

জসিম উদ্দিন চৌধুরী স্মরণে প্রীতি ম্যাচ, জয় আর্জেন্টিনার

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদি আরবে মৃত্যু ৫৪

13

হামলার শিকার ডাক্তার, মামলা নেয়নি পুলিশ, ওসি তৌহিদুল আনোয়ারে

14

‎গরমে স্বস্তি ও পুষ্টির উৎস, কেন আবার জনপ্রিয় হচ্ছে পান্তা ভ

15

স্বার্থের সম্পর্ক নয়, নিঃস্বার্থ ভালোবাসার পক্ষেই সাংবাদিক ম

16

ওয়ালটনের অফারে ভাগ্য খুলল আল আমিনের, মিলল ৫০ হাজার টাকা

17

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

18

পাকিস্তানের সাফল্যের পর বিশ্ববাজারে আলোচনায় চীনা জে-১০সি, বি

19

বিদেশি অস্ত্রসহ মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘মাওরা সোহেল’

20