আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ১৬, ২০২৬ইং অনলাইন সংস্করণ

হোমনায় স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ ৭ জনের নামে থানায় মামলা ‎

কুমিল্লার হোমনায় অটোরিক্সা থেকে নামিয়ে স্বামীকে গাছে বেঁধে এক গৃহবধূকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে।
‎এই ঘটনায় আন্তঃজেলা ডাকাত সদস্য আশিকুর রহমানকে প্রধান আসামী করে থানায় ৭জনের নামে মামলা রুজু করা হয়েছে।
‎ঘটনাটি ঘটে বুধবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায়।
‎মামলার সূত্রে জানা যায়, ভিকটিম নারী তাঁর স্বামীসহ হোমনা পৌর এলাকায় ভাড়া করা বাসায় থাকেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাঁরা একটি অটোরিক্সাযোগে তিতাস উপজেলায় বাবার বাড়ি যাচ্ছিলেন। এসময় হোমনা-গৌরীপুর আঞ্চলিক সড়কের মাথাভাঙা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় পৌছলে পিছন থেকে পিছু নেয়া ওপারচর গ্রামের ডাকাতদল সদস্য আশিকুর রহমান (২৪) ও তাঁর আরও ৬/৭জন সহযোগী ওই দম্পতিকে বহন করা অটোরিকশাটি থামিয়ে ওই দম্পত্তিকে ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশের রাস্তা দিয়ে ছয়ফুল্লাকান্দির দিকে নির্জন জায়গায় নিয়ে যায়।
‎সেখানে আশিকুর রহমান ও তাঁর দুই সহযোগী ওই নারীকে হাত-মুখ চেপে রাখেন এবং অন্যরা তাঁর স্বামী ও অটোরিকশার চালককে দূরে গাছের সাথে বেঁধে গৃহবধূকে সেচ্ছায় শারারিক সম্পর্কের প্রস্তাব দেয়, না হলে তার স্বামী মেরে ফেলার হুমকি দিয়ে নির্যাতন শুরু করে।
‎এরপর ওই গৃহবধূ রাজি না হলে আশিকুর রহমান ওই গৃহবধূকে জোর করে ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্তরা ওই দম্পতিকে ছেড়ে দিলে তাঁরা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। সেখান থানায় জানানো হলে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে মামলার প্রক্রিয়া করেন।
‎এ বিষয়ে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শহিদ উল্লাহ জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে এক নারী ও তাঁর স্বামী হাসপাতালে এসেছিলেন। ওই নারীকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
‎মামলার তদন্তকারী কর্মকর্তা ও হোমনা থানার উপপরিদর্শক (এসআই) আনিস উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘জড়িত আসামিদের শনাক্তে কাজ চলছে।’
‎হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) টমাস বড়ুয়া জানান, খবর পাওয়ার পরপরই আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
‎আসামি গ্রেপ্তারের বিষয়ে ওসি বলেন, ‘প্রধান অভিযুক্ত আশিকুর রহমানসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি, দ্রুতই তাঁদের আইনের আওতায় আনতে পারব। আশিকের বিরুদ্ধে থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
সাইদুর রহমান শামিম প্রতিনিধি হোমনা (কুমিল্লা) মোবাইল:-০১৬০৯৯৯৮৮৭১

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

1

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

2

স্টাইল আর আভিজাত্যে নজর কাড়লেন মেহজাবীন

3

বৈশাখের রঙে রাঙা শোবিজ, টেলিহোমে তারকাদের মিলনমেলা

4

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

5

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

6

টানা সংঘর্ষে কুমিল্লা নগরী উত্তপ্ত, গুলিতে আহত ২, দুই দিনে অ

7

পশ্চিম আকাশে হঠাৎ রহস্যময় আলোর নীরব যাত্রা, থমকে গেল দেশজুড়ে

8

কসবায় কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা, ঢাকায় অভিযান চালিয়

9

এক রাতেই নিভে গেল পাঁচ প্রাণ, গাজীপুরের সেই বাড়িতে শুধু রক্ত

10

দাউদকান্দিতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

11

দাউদকান্দিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন র‍্যালি ও আলোচনা সভ

12

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

13

বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলার মুখে অভিনে

14

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উ

15

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

16

হোমনায় স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ ৭ জনের নামে থানায়

17

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

18

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

19

প্রবাসে ট্যাক্সিচালক, দেশে শিক্ষার স্থপতি — মোশারফ হোসেনের ব

20