আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ১৬, ২০২৬ইং অনলাইন সংস্করণ

মেঘনায় খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে নতুন আশার আলো

দেশব্যাপী খাল খনন কার্যক্রমের অংশ হিসেবে মেঘনা উপজেলার লক্ষণখোলা গ্রামে মুগারচর-লক্ষণখোলা খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। 

এই উদ্যোগকে স্থানীয়দের জন্য জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

উদ্বোধন করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন, মেঘনা উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহীদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ—রমিজ উদ্দিন লন্ডনী, এমএম মিজানুর রহমান, সালাউদ্দিন সরকার, দিলারা শিরীন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখরুদ্দিন রাজী।
উদ্বোধনী বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন,

“খাল খনন কার্যক্রম শুধু পানি নিষ্কাশনের পথই সুগম করবে না, এটি কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার ঘোষিত এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও অকার্যকর হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হতো। খাল খননের মাধ্যমে এ সমস্যা অনেকাংশে দূর হবে বলে তারা আশা করছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং কৃষিনির্ভর জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

1

নেতা নয়, সেবক চাই-মোঃ শাহজাহান বাশার

2

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

3

অন্যায়ের প্রতিবাদ করায় সাংবাদিকের পরিবারকে হুমকি, বাড়িতে সন্

4

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

5

ফুটবলার হতে চেয়েছিলেন নোরা ফাতেহি

6

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

7

তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে ঢাকা যাচ্ছেন আসিফ

8

শ্রমবাজারের নতুন দিগন্ত ও কৌশলগত অংশীদারত্ব-তারেক–আনোয়ার ঐতি

9

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

10

সত্য ও ন্যায়ের পথে আপসহীন এক কলমযোদ্ধা

11

টানা কালবৈশাখীতে লন্ডভন্ড কুমিল্লা, বিদ্যুৎহীন ২৭ হাজার গ্রা

12

ব্রাহ্মণপাড়ায় ‘মদিনার কাফেলা বাংলাদেশ’-এর উপজেলা কাউন্সিল অধ

13

নিরাপদ সড়ক নিশ্চিতে দাউদকান্দিতে নিসচার নতুন কমিটি ঘোষণা

14

ঢাকা ডিবি অভিযানে ২০০ ইয়াবাসহ ৫ জন গ্রেফতার

15

আইভীর জামিন বহাল, মুক্তিতে আর বাধা নেই

16

লেখাপড়া নাকি অভিজ্ঞতা-জীবনের আসল শক্তি কোনটা, সাংবাদিক রাজিব

17

চামড়ার বাজারে ন্যায্য মূল্যের সংকট: সিন্ডিকেট নিয়ন্ত্রণে ক্ষ

18

দাউদকান্দিতে গৃহবধূর মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগে গ্রামব

19

গবেষণার উন্নয়নে ঢাবি ভূতত্ত্ব বিভাগে ১ কোটি টাকার এনডাউমেন্ট

20