আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ১৪, ২০২৬ইং অনলাইন সংস্করণ

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেমকে দাউদকান্দি উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নবগঠিত আংশিক কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাশেম চেয়ারম্যানকে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন দাউদকান্দি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে দাউদকান্দি উপজেলা বিএনপির পক্ষ থেকে নবনিযুক্ত জেলা আহ্বায়ককে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম নতুন গতি পাবে।

এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক সফর তালুকদারসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ দলীয় ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বিএনপির ঘোষিত কর্মসূচি সফল বাস্তবায়নে তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৌরীপুরে ইলেকট্রিক পরিবেশক ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

1

চৌদ্দগ্রামে পুকুর থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

2

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

3

কুমিল্লার ঐতিহ্যবাহী খাদিশিল্প বিলুপ্তির ঝুঁকিতে, রক্ষায় সম্

4

কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, উৎসবে মুখর পুরো ক

5

নড়াইলে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

6

ফুলেল শুভেচ্ছায় আবুল হাশেম চেয়ারম্যানকে বরণ করল দাউদকান্দি

7

দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার আসামি কসাই শামীম গ্রে

8

বুড়িচংয়ে ‘মানবতা’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি চারা ও

9

সাইপ্রাস এস আলমের বিলাস বহুল গাড়ি ও সম্পত্তি জব্দ

10

দাউদকান্দিতে পরিবারের পাঁচ জনকে কুপিয়ে আহত চিকিৎসাধীন অবস্থ

11

কচুয়ায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু, অভিযুক্ত

12

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদি আরবে মৃত্যু ৫৪

13

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

14

ঢাকা জেলা ডিবি (উত্তর)'র হাতে ২০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব

15

দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল স্থগিতের ঘোষণা কুমিল্লা উ

16

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

17

কান্দিরপাড়ে অটোরিকশার ধাক্কায় ব্যাংকের সাবেক এজিএম দীপক কুমা

18

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

19

লালমাইয়ে স্কুলছাত্রী তাজমিন হত্যা, আইফোন উদ্ধার, জড়িত একাধিক

20