আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ২২, ২০২৬ইং অনলাইন সংস্করণ

চাঁদপুর কচুয়ায় ইয়াবা সহ চিহ্নত মাদক ব্যবসায়ী  ও কিশোর গ্যাং লিডার মেহেদী হাসান গ্রেফতার

‎চাঁদপুরের কচুয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মেহেদী হাসান (২৮) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, তিনি এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্বও দিয়ে আসছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন রাত ১টা ২৫ মিনিটে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ ফাত্তার মিঞা সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া উপজেলার ১২ নম্বর আশ্রাফপুর ইউনিয়নের আশ্রাফপুর এলাকার কলাওয়ালা বাড়ির পাশে জসিমের চায়ের দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় মো. মেহেদী হাসানকে আটক করে তার হেফাজত থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
‎গ্রেফতারকৃত মেহেদী হাসান আশ্রাফপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালোচৌ (মজুমদার বাড়ি) এলাকার মৃত হুমায়ুন কবিরের ছেলে। এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং-৪৪, তারিখ: ১৮ জুন ২০২৬) দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। স্থানীয়দের দাবি, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণের পাশাপাশি কিশোরদের নিয়ে একটি গ্যাং পরিচালনা করতেন। তার বিরুদ্ধে নানা সময়ে ভয়ভীতি প্রদর্শন, আধিপত্য বিস্তার এবং তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব কারণে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছিল বলে তারা জানান। এদিকে স্থানীয় সচেতন মহল মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের চলমান অভিযানকে স্বাগত জানিয়ে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
মোশারফ হোসেন, কচুয়া প্রতিনিধি 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অশালীন গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

1

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

2

ঢাকায় ডিবির বিশেষ অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, গ্রেফতার ৬

3

দাউদকান্দিতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

4

দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম, অভিযুক্তকে ধরত

5

নেতা নয়, সেবক চাই-মোঃ শাহজাহান বাশার

6

সিঙ্গাপুর থেকে পার্থগামী ফ্লাইটে নারী যাত্রীকে যৌন নির্যাতনে

7

দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতি পেলেন মোঃ সুজন রেজা

8

গৌরীপুর বাজারের নতুন কমিটি: সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, সাংগ

9

হামলার শিকার ডাক্তার, মামলা নেয়নি পুলিশ, ওসি তৌহিদুল আনোয়ারে

10

এক হাসিতে ভাইরাল অরুণ, ট্রাকের হেল্পার থেকে স্কুলের পথে

11

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

12

দাউদকান্দিতে অভিযানে ৩১ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

13

দাউদকান্দিতে মাদকের বিরুদ্ধে কথা বলতেই হামলা! মাথায় ৮ সেলাই

14

মাদকাসক্তি: একটি জাতির নীরব ধ্বংসযজ্ঞ

15

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

16

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

17

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

18

বিয়ের পরদিনই মর্মান্তিক মৃত্যু, ট্রাকচাপায় নবদম্পতিসহ নিহত ৪

19

হোমনায় মাদক সেবনে যুবকের কারাদণ্ড

20