আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ২৭, ২০২৬ইং অনলাইন সংস্করণ

কুমিল্লায় পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ আটক ২

মোঃ শাহজাহান বাশার:
কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ছত্রখিল পুলিশ ফাঁড়ির অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গতকাল ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) শরীফ ইবনে আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কোতয়ালী মডেল থানার ৪ নম্বর আমড়াতলী ইউনিয়নের মনিপুর (পূর্বপাড়া) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ইঞ্জিনিয়ার পলাশের একতলা বাড়ির পেছন থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটকরা হলেন— সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের মনিপুর গ্রামের ছলিমের ছেলে মাইন উদ্দিন খান (৩৩) এবং সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ভাটাপাড়া গ্রামের বুলবুলের ছেলে মো. কাঞ্চন শাহা (৩২)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে উদ্ধার হওয়া গাঁজা পলাতক আসামি মনিপুর গ্রামের মনু মিয়ার ছেলে নাঈম (২৮) ও বাবুল (২২) সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে তাদের মাধ্যমে ঘটনাস্থলে নিয়ে আসে। পরে আটক দুজন গাঁজাগুলো পাহারা দিতেন। পরবর্তীতে পলাতক আসামিরা এসব মাদক আটক ব্যক্তিদের মাধ্যমে ঢাকা-সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
পুলিশ আরও জানায়, আটক মাইন উদ্দিন খানের বিরুদ্ধে এর আগে মাদক সংক্রান্ত তিনটি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফ ইবনে আলম বলেন, “পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে কুমিল্লা জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
আটক দুই আসামির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ২ আসামি গ্রেফতার

1

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

2

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

3

দাউদকান্দিতে অভিযানে ৩১ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

4

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

5

আবুল হাশেমকে ফুলেল শুভেচ্ছা জানাল কুমিল্লা উত্তর জেলা স্বেচ্

6

বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবির জালে ৫ মাদক ব্যবসায়ী, উদ্ধার

7

দাউদকান্দিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মা

8

বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা,

9

অপরাধ নয়, মানবিক সমাজ গড়ি জেগে উঠুক বিবেক, ফিরে আসুক মনুষ্যত

10

ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্ট অভিযান: দুই মাদকাসক্তকে কারাদণ্ড

11

অন্যায়ের প্রতিবাদ করায় সাংবাদিকের পরিবারকে হুমকি, বাড়িতে সন্

12

ভোরের অভিযানে ব্রাহ্মণপাড়ায় গাঁজা গাছসহ ১ যুবক আটক

13

দাউদকান্দিতে মানবিক ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা

14

এক রাতেই নিভে গেল পাঁচ প্রাণ, গাজীপুরের সেই বাড়িতে শুধু রক্ত

15

ব্রাহ্মণপাড়ায় আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরী

16

মেসির বিরুদ্ধে মামলা, ৭ মিলিয়ন ডলারের চুক্তি ভঙ্গের অভিযোগ

17

তিতাসে কাবিননামা জালিয়াতির অভিযোগে কাজীর বিরুদ্ধে লিখিত অভিয

18

কুমিল্লার শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্

19

উন্নত জীবনের আশায় সাগর পাড়ি দিতে গিয়ে ফিরল না আর ২৫০ প্রা

20