আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Oct ৭, ২০২৬ইং অনলাইন সংস্করণ

মেহেনাজ আইটির জেনারেল ম্যানেজার হলেন সাংবাদিক মোঃ শাহরিয়া

‎মেহেনাজ আইটির General Manager (GM) হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক মোঃ শাহরিয়া। ৭ অক্টোবর ২০২৬ তারিখে মেহেনাজ আইটির প্রতিষ্ঠাতা ইনজামুল হক বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি মোঃ শাহরিয়াকে নতুন দায়িত্বে স্বাগত জানিয়ে তার সফলতা কামনা করেন।সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে মোঃ শাহরিয়ার। পেশাগত জীবনে সংবাদ সংগ্রহ, সম্পাদনা, ব্যবস্থাপনা ও সাংগঠনিক কার্যক্রমে তিনি কাজ করে আসছেন। দায়িত্বশীল সাংবাদিকতার পাশাপাশি গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমেও তার সম্পৃক্ততা রয়েছে। বর্তমানে মোঃ শাহরিয়া সময় এডিশন আইপি টিভির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দৈনিক জনতার মতামত পত্রিকার নির্বাহী সম্পাদক এবং সাপ্তাহিক পত্রিকা জয়যাত্রার সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
‎
‎মেহেনাজ আইটির প্রতিষ্ঠাতা ইনজামুল হক বলেন, মোঃ শাহরিয়ার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা, দায়িত্বশীলতা, নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এবং সাংগঠনিক দক্ষতার প্রতি আস্থা রেখেই তাকে প্রতিষ্ঠানের General Manager হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার অভিজ্ঞতা মেহেনাজ আইটির প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, শাহরিয়ার জন্য এটি একটি নতুন দায়িত্ব হলেও দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি নতুন নন। দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে কাজ করার মাধ্যমে তিনি নেতৃত্ব, ব্যবস্থাপনা ও মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মেহেনাজ আইটিকে আরও সুসংগঠিত ও এগিয়ে নেওয়ার প্রত্যাশা রয়েছে। মোঃ শাহরিয়া নতুন দায়িত্ব প্রসঙ্গে বলেন, মেহেনাজ আইটি পরিবারের পক্ষ থেকে যে আস্থা ও বিশ্বাস তার ওপর রাখা হয়েছে, সেটিকে তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। প্রতিষ্ঠানের উন্নয়ন, সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং টিমের সঙ্গে সমন্বয় করে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য।
‎
‎তিনি বলেন, জীবনে প্রতিটি নতুন দায়িত্ব মানুষের জন্য নতুন পরীক্ষা। এই দায়িত্বকে তিনি পদ বা পরিচয়ের বিষয় হিসেবে দেখছেন না। বরং নিজের যোগ্যতা, শ্রম ও সততার মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য কার্যকর ভূমিকা রাখার সুযোগ হিসেবে দেখছেন। মেহেনাজ আইটি পরিবারের বিশ্বাসের মর্যাদা রাখতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মেহেনাজ আইটি পরিবারের পক্ষ থেকে বলা হয়, মোঃ শাহরিয়াকে General Manager হিসেবে পেয়ে তারা আনন্দিত ও গর্বিত। তার দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বে প্রতিষ্ঠানের প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা প্রত্যাশা করছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়, একজন তরুণ পেশাজীবী হিসেবে মোঃ শাহরিয়া যে পরিশ্রম, দায়িত্ববোধ ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন, তা ভবিষ্যতে মেহেনাজ আইটির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার নতুন দায়িত্বে সাফল্যের জন্য মেহেনাজ আইটি পরিবারের সবাই আন্তরিকভাবে শুভকামনা জানিয়েছেন। 
‎
‎৭ অক্টোবর থেকে নতুন দায়িত্বে যাত্রা শুরু করে মোঃ শাহরিয়া বলেন, এই দায়িত্ব তার কাছে সম্মানের পাশাপাশি বড় একটি দায়িত্বও। মেহেনাজ আইটির প্রতি আস্থা, প্রতিষ্ঠাতা ইনজামুল হকের বিশ্বাস এবং পুরো পরিবারের প্রত্যাশাকে সামনে রেখে তিনি সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুই ট্যাংকার, এলো ৬৮ হাজার টন ডিজেল

1

কান্দিরপাড়ে অটোরিকশার ধাক্কায় ব্যাংকের সাবেক এজিএম দীপক কুমা

2

নেলসন ম্যান্ডেলার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা, সম্মানিত আইন

3

ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্ট অভিযান: দুই মাদকাসক্তকে কারাদণ্ড

4

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার

5

কুমিল্লার বুড়িচংয়ে ৫ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ,ঘটনা

6

চামড়ার বাজারে ন্যায্য মূল্যের সংকট: সিন্ডিকেট নিয়ন্ত্রণে ক্ষ

7

মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি চিন্ময়

8

ভালো কাজের স্বীকৃতি, জেলা পুলিশের সম্মাননা পেলেন আইসি মো. সা

9

তাজমিনকে মিথ্যা পরিচয়ে প্রেম, রিসোর্টে স্বামী-স্ত্রী সেজে রা

10

দাউদকান্দিতে পুলিশের অভিযানে ২৬ জন গ্রেপ্তার, মোবাইল কোর্টে

11

বদলে যাওয়া ক্যাম্পাস

12

ব্রাহ্মণপাড়ায় ‘কলেজপাড়া’র গল্পের মহা নায়ক -মোশাররফ হোসেন খান

13

টানা সংঘর্ষে কুমিল্লা নগরী উত্তপ্ত, গুলিতে আহত ২, দুই দিনে অ

14

হোমনায় পুত্রবধূর আঘাতে গুরুতর আহত বৃদ্ধা, হাসপাতালে মৃত্যুর

15

অন্যায়ের প্রতিবাদ করায় সাংবাদিকের পরিবারকে হুমকি, বাড়িতে সন্

16

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

17

মাদকের কব্জায় দেশ

18

৫ মাস পর জেল থেকে মুক্তি, বাড়ি ফিরেই প্রাণ গেল আ’লীগ নেতার

19

গৌরীপুর বাজারের নতুন কমিটি: সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, সাংগ

20