আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ২৫, ২০২৬ইং অনলাইন সংস্করণ

ঈদকে ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা অভিযান, এক মাসে গ্রেফতার ১২৫ ছিনতাইকারী

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে কুমিল্লা জেলা পুলিশ। ঈদকে কেন্দ্র করে কেনাকাটায় আগত মানুষ, ঘরমুখো যাত্রী, কোরবানির পশুবাহী যানবাহন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা জুড়ে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

কুমিল্লা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান, পিপিএম-এর নেতৃত্বে গত এক মাসে পরিচালিত বিশেষ সাঁড়াশি অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ তৎপরতায় মোট ১২৫ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এককভাবে ৪৬ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে এবং বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

দীর্ঘ সীমান্ত এলাকা, গুরুত্বপূর্ণ মহাসড়ক এবং নদীপথ বেষ্টিত হওয়ায় কুমিল্লা জেলায় দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক পাচারের মতো অপরাধ সংঘটিত হয়ে আসছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই পুলিশ সুপার আনিসুজ্জামান অপরাধের ধরন ও উৎস বিশ্লেষণ করে আধুনিক ও কার্যকর কৌশল গ্রহণ করেন। তাঁর নির্দেশনায় থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখার কার্যক্রম আরও গতিশীল ও কৌশলনির্ভর করা হয়েছে।

কোতোয়ালি থানা ৩৮ জন, সদর দক্ষিণ থানা ২০ জন, ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি ১৭ জন এবং বুড়িচং থানা ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া ডিবি পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, চোর চক্রের একাধিক সদস্য এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

অপরাধ দমনের পাশাপাশি মাদকবিরোধী অভিযানেও সফলতা দেখিয়েছে কুমিল্লা জেলা পুলিশ। সীমান্তবর্তী এলাকায় ডিবি পুলিশ ও সংশ্লিষ্ট থানাগুলোর ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ইস্কাফ, ফেয়ারডিল, বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, সীমান্তপথে মাদক প্রবেশ ও পাচার রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে পশুবাহী যান ও যাত্রীদের নির্বিঘ্ন চলাচল বজায় রাখা এবং সকল ধরনের অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ ও অপরাধমুক্ত কুমিল্লা গঠনে আমরা সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।”

জেলা পুলিশের এই ধারাবাহিক অভিযান ও কঠোর নজরদারির ফলে ঈদকে কেন্দ্র করে কুমিল্লার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

xfdsfdfdxvxcv

1

দাউদকান্দিতে এক ব্যক্তির বাধায় আটকে পুরো এলাকার ড্রেন কাজ, দ

2

অভিযোগের পাহাড়ে চাপা পড়ে যায় ভালোবাসা, সম্পর্ক ভাঙনের নীরব ব

3

প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি কেন পেয়েছিলেন পূর্ণিমা

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

6

ভিক্টোরিয়া কলেজ এইচএসসি ৯৫ ব্যাচের ফুলেল শুভেচ্ছায় আইসিটি অধ

7

‎গরমে স্বস্তি ও পুষ্টির উৎস, কেন আবার জনপ্রিয় হচ্ছে পান্তা ভ

8

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

9

নিজেকে ‘অযোগ্য’ বললেন মাহফুজ, ফেসবুকে ক্ষোভ প্রকাশ

10

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

11

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

12

দাউদকান্দিতে চাঁদাবাজির ঘটনায় সিএনজি ভাংচুর, চালকদের মারধরের

13

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

14

দাউদকান্দিতে অভিযানে ৩১ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

15

কুমিল্লার শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্

16

কুমিল্লায় যাত্রীবাহী বাসে মাদক অভিযান, ৮৭৫ গ্রাম হিরোইনসহ ৬

17

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

18

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

19

সংসদে জ্বালানি সংকট অস্বীকার, দাম সমন্বয়ের ব্যাখ্যা দিলেন স্

20