আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Sep ২৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

নজরুল স্মরণে একতার আয়োজন, আইন পেশায় স্বীকৃতি হাবিবুল হকের

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক, মানবতাবাদী ও বিপ্লবী চেতনাকে ধারণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে একতা সাংস্কৃতিক সংগঠনের ৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘জাতীয় কবি কাজী নজরুল স্মৃতি সম্মাননা-২০২৬’ প্রদান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আইন পেশায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকার জজ কোর্টের অ্যাডভোকেট মোঃ হাবিবুল হককে ‘জাতীয় কবি কাজী নজরুল স্মৃতি সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ও জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী।

ক্যান্সার গবেষক ও গণস্বাস্থ্য হোমিওর চেয়ারম্যান অধ্যক্ষ ডা. এস. এম. সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ সফিকুল আলম বাবুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ও জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দীন (নাসির), ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আজিজ, এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ, চিত্রনায়ক ও চলচ্চিত্র প্রযোজক ফিরোজ শাহী, জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, মুন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ জামাল হোসেন, মেসার্স ইকরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ লিটন হোসেন এবং কবি ও ব্যাংকার কাজী আবু তাহের।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. এটিএম মমতাজুল করিম, সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি মোঃ শাহ কামাল (শ্যামল), একতা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কোম্পানি সেক্রেটারি মোঃ নূর-উল-আলম, জাগ্রত ব্যবসায়ী ও জনতার চেয়ারম্যান কবি শিহাব রিফাত আলম, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী ম. রহমান মিলকী, মিরর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন, সমাজসেবক হারুন অর রশিদ, কোভিড-১৯ হিরো আসিফ ইমাম এবং বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোঃ আসলাম আহামেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের সৃষ্টিকর্মে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের মুক্তির আকাঙ্ক্ষা গভীরভাবে প্রতিফলিত হয়েছে। তাঁর সাহিত্য ও সংগীত বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করার পাশাপাশি সমাজে মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণী ও বিশিষ্ট ব্যক্তিদের হাতে ‘জাতীয় কবি কাজী নজরুল স্মৃতি সম্মাননা-২০২৬’ তুলে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আইন পেশায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অ্যাডভোকেট মোঃ হাবিবুল হককে এ সম্মাননা প্রদান করা হয়।

একতা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোঃ হেলাল উদ্দিনের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন। উপস্থাপনায় ছিলেন মডেল ও উপস্থাপক রাজিবুল হক রনি।

আলোচনা সভা ও সম্মাননা প্রদান পর্ব শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন শিল্পীরা। অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতারা এসব পরিবেশনা উপভোগ করেন।

পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে একতা সাংস্কৃতিক সংগঠনের ৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎মা দিবসে কুমিল্লার কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচন

1

হাসিনার প্রত্যর্পণ নিয়ে সমাধান না হলে তারেক রহমানের ভারত সফর

2

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

3

সংসদে জ্বালানি সংকট অস্বীকার, দাম সমন্বয়ের ব্যাখ্যা দিলেন স্

4

দাউদকান্দিতে শ্রমিক দলের প্রবীণ নেতা রফিকুল ইসলামের জানাজায়

5

হোমনায় মাদকাসক্ত ছেলেকে জেলে দিলেন বাবা

6

কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট

7

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতি

8

অভিযোগের পাহাড়ে চাপা পড়ে যায় ভালোবাসা, সম্পর্ক ভাঙনের নীরব ব

9

বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ

10

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

11

মিরপুরে শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে কুমিল্

12

চামড়ার বাজারে ন্যায্য মূল্যের সংকট: সিন্ডিকেট নিয়ন্ত্রণে ক্ষ

13

গৌরীপুর বাজারে ‘খাজনার চাপ’ ব্যবসায়ীদের অনুপস্থিতিতে ফাঁকা স

14

জব্বারের বলিতে ইতিহাস, টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ

15

ব্রাহ্মণপাড়ায় ‘মদিনার কাফেলা বাংলাদেশ’-এর উপজেলা কাউন্সিল অধ

16

কুমিল্লার ঐতিহ্যবাহী খাদিশিল্প বিলুপ্তির ঝুঁকিতে, রক্ষায় সম্

17

কুমিল্লায় রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার ফ্যামিলি ডে ও

18

কচুয়ায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু, অভিযুক্ত

19

মিস ইউ শেখ হাসিনা- ফেসবুকে আবেগ জানালেন মাওলানা জুবায়ের আহমা

20