আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Oct ৮, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে বজ্রপাতের ঝুঁকি কমাতে পাঁচ হাজার তালবীজ রোপণের উদ্যোগ

বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কুমিল্লার দাউদকান্দিতে পাঁচ হাজার তালবীজ রোপণের উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার বরগোয়ালী, চরগোয়ালী ও নোয়াদ্দা আঞ্চলিক সড়কের দুই পাশে তালবীজ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল কর্মসূচির উদ্বোধন করেন।

কর্মসূচিতে সংগঠনের সদস্যদের পাশাপাশি সবুজ ছায়া মাল্টিমিডিয়া স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় সড়কের পাশে তালবীজ রোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দুর্যোগ মোকাবিলায় সামাজিক দায়িত্ববোধ তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান তালুকদার, চরগোয়ালী খন্দকার নাজির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক দেবনাথ, সবুজ ছায়া মাল্টিমিডিয়া স্কুলের প্রধান শিক্ষক কাজী মো. আক্তার হোসেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফরিদ ভূঁইয়াসহ সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা।

আয়োজকেরা জানান, গত মাসে এ কর্মসূচির সূচনা করা হয়েছে। মাসব্যাপী কুমিল্লার বিভিন্ন উপজেলার আঞ্চলিক সড়কের পাশে পর্যায়ক্রমে প্রায় পাঁচ হাজার তালবীজ রোপণ করা হবে।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, ২০১১ সাল থেকেই আমরা বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ করে আসছি। গত ১৫ বছরে সারাদেশে অন্তত ৭০ হাজার তালবীজ রোপণ করা হয়েছে। এবারও বিভিন্ন এলাকায় পাঁচ হাজার তালবীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকদের আশা, তালগাছ বেড়ে ওঠার মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে, অন্যদিকে দীর্ঘমেয়াদে বজ্রপাতের ঝুঁকি কমাতেও সহায়ক হবে। পাশাপাশি সড়কের পাশে সবুজায়ন বাড়ার ফলে স্থানীয় পরিবেশও আরও সুন্দর ও প্রাণবন্ত হয়ে উঠবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

1

গৌরীপুরে স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা, উদ্বোধন হলো পপুলার ডি

2

আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

3

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেমকে শুভেচ্ছা জা

4

উন্নত জীবনের আশায় সাগর পাড়ি দিতে গিয়ে ফিরল না আর ২৫০ প্রা

5

ধান বোঝাই অটোরিকশা উল্টে প্রাণ গেল কলেজ সহায়কের, পরিবারে শোক

6

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ উপলক্ষে “ক্যাম্প প্রশিক্ষণ পরী

7

বিএনপির দুর্দিনের পরীক্ষিত নেতা আবুল হাশেম চেয়ারম্যানকে সভাপ

8

সংসদ ভবনে বসে অধিবেশন দেখার বিরল সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২

9

কৃষিজমি কাটায় হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনকে ১ লা

10

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত

11

দাউদকান্দিতে পরিবারের পাঁচ জনকে কুপিয়ে আহত চিকিৎসাধীন অবস্থ

12

শ্রমবাজারের নতুন দিগন্ত ও কৌশলগত অংশীদারত্ব-তারেক–আনোয়ার ঐতি

13

সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে নতুন প্ল্যাটফর্ম, নেতৃত্বে আহমে

14

সাংবাদিক হাফিজুর রহমান (এইচ আর শফিক)-এর নিঃশর্ত মুক্তির দাবি

15

সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে'

16

কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ১৯

17

ঢাকায় ডিবির বিশেষ অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, গ্রেফতার ৬

18

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদে

19

দাউদকান্দিতে ফ্রি ফায়ার খেলায় বাধা দেওয়ায় স্বামীর আত্মহত্যা

20