আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ৮, ২০২৬ইং অনলাইন সংস্করণ

ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ৯ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও হেরোইন

মোঃ শাহজাহান বাশার 

ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৩ গ্রাম হেরোইনসহ মোট ৯ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

সোমবার (৮ জুন) ঢাকা জেলা ডিবি (উত্তর) কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালানো হয়।

প্রথম অভিযানে ৭ জুন সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সাভার থানার কলমা এলাকা থেকে মো. রাসেল (৩৯) নামে এক মাদক কারবারিকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

একই দিন রাত ৭টা ৫৫ মিনিটে সাভার মডেল থানার বাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোসা. শ্রাবণী আক্তার ওরফে আলিফা (২২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

রাত ১০টা ৩০ মিনিটে সাভারের সিএন্ডবি এলাকায় পরিচালিত আরেক অভিযানে জাহিদ হাসান ওরফে শুভ (২৯) এবং ইব্রাহিম (৫০) নামে দুই মাদক কারবারিকে ১২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

এরপর রাত ১১টা ২০ মিনিটে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে ওয়াজেদ শেখ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ২৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা।

অপরদিকে ৮ জুন রাত ১২টা ১৫ মিনিটে ধামরাই থানার বাথুলী এলাকায় অভিযান চালিয়ে হুকুম আলী (৫০), জহিরুল ইসলাম (৪০) এবং জাহিদুল ইসলাম শিবলু (৩৬) নামে তিন মাদক কারবারিকে ৫ গ্রাম হেরোইন ও ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৫৭ হাজার ৫০০ টাকা।

সর্বশেষ সোমবার সকাল ৭টা ১৫ মিনিটে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান পরিচালনা করে সজিব হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক ও অন্যান্য ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে ইব্রাহিমের বিরুদ্ধে ৪টি, ওয়াজেদ শেখের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও মাদক সংক্রান্তসহ ৪টি, জহিরুল ইসলামের বিরুদ্ধে ৩টি এবং অন্য কয়েকজনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার দাউদকান্দিতে পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

1

সিঙ্গাপুর থেকে পার্থগামী ফ্লাইটে নারী যাত্রীকে যৌন নির্যাতনে

2

রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর

3

সাংবাদিক হাফিজুর রহমান (এইচ আর শফিক)-এর নিঃশর্ত মুক্তির দাবি

4

দাউদকান্দিতে জলাবদ্ধতায় নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

5

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

6

বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি, হ্যাটট্রিকে স্পর্শ করলেন ক্লোসা

7

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন আজমীর হোস

8

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

9

দাউদকান্দিতে অভিযানে ৩১ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

10

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

11

দাউদকান্দিতে মাদকের বিরুদ্ধে কথা বলতেই হামলা! মাথায় ৮ সেলাই

12

চান্দিনায় মুদি দোকানদার ও তার ভাইকে কুপিয়ে জখম

13

কুমিল্লায় সবুজায়নের বার্তা, শাখতলা প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষর

14

দাউদকান্দিতে কুমিল্লা পশ্চিম জেলা খেলাফত মজলিসের বাছাইকৃত সদ

15

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: পরোয়ানাভুক্ত ৪ ও মোবা

16

জব্বারের বলিতে ইতিহাস, টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ

17

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার, র‍্যাব-

18

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

19

দাউদকান্দিতে ২০-২৫টি হিন্দু পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অ

20