আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ১৪, ২০২৬ইং অনলাইন সংস্করণ

উন্নত জীবনের আশায় সাগর পাড়ি দিতে গিয়ে ফিরল না আর ২৫০ প্রাণ

আন্দামান সাগরে নৌকাডুবির ঘটনায় অন্তত ২৫০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন, পাশাপাশি রয়েছেন রোহিঙ্গা শরণার্থীরা। ট্রলারডুবির এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম।
‎মঙ্গলবার ১৪ এপ্রিল এক যৌথ বিবৃতিতে সংস্থা দুটি জানায়, কক্সবাজারের টেকনাফ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করা ট্রলারটি অতিরিক্ত যাত্রী বহন করছিল। সাগরের উত্তাল ঢেউ ও প্রবল বাতাসের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে বহু যাত্রীর ভাগ্য এখনো অজানা। বিবৃতিতে বলা হয়, এ ধরনের মর্মান্তিক ঘটনা দীর্ঘদিনের বাস্তুচ্যুতি সংকট এবং রোহিঙ্গাদের জন্য টেকসই সমাধানের অভাবের ফল। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা তাদের নিরাপদে ফিরে যাওয়ার সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলেছে। অন্যদিকে শরণার্থী শিবিরগুলোতে মানবিক সহায়তা কমে যাওয়ায় জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সীমিত থাকায় হতাশা বাড়ছে প্রতিনিয়ত। ইউএনএইচসিআর ও আইওএম আরও জানায়, নিরাপত্তা ও উন্নত জীবনের আশায় অনেকেই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ বেছে নিচ্ছেন। বিদেশে ভালো আয়ের প্রলোভন এবং মানবপাচারকারীদের ভ্রান্ত তথ্য সাধারণ মানুষকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। ফলে অসহায় মানুষগুলো প্রতিনিয়ত জীবনসংকটের মুখে পড়ছে।
‎বিবৃতিতে বলা হয়, আন্দামান সাগর বারবার এমন বিপজ্জনক যাত্রায় বের হওয়া মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি শরণার্থীদের জন্য সংহতি জোরদার এবং অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। এতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে উপকৃত হবে স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠীও। সংস্থা দুটি সতর্ক করে বলেছে, মিয়ানমারে বাস্তুচ্যুত হওয়ার মূল কারণগুলো দ্রুত সমাধান না হলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে। প্রয়োজন এমন একটি পরিবেশ, যেখানে রোহিঙ্গারা স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারবেন।
‎যৌথ উদ্যোগ ছাড়া এ ধরনের ভয়ংকর সমুদ্রযাত্রা বন্ধ করা সম্ভব নয় বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। অন্যথায় ভবিষ্যতে আরও বহু প্রাণহানির আশঙ্কা রয়েছে। 
‎মোঃ শাহরিয়া। বিশেষ প্রতিনিধি 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকাসক্তি: একটি জাতির নীরব ধ্বংসযজ্ঞ

1

শিশু রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে কুমিল্লা আইডিয়াল কলেজের

2

মিস ইউ শেখ হাসিনা- ফেসবুকে আবেগ জানালেন মাওলানা জুবায়ের আহমা

3

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

4

যোগ্যতার চেয়ে বেশি প্রাপ্তি, বিনয় হারালে নিশ্চিত পতন: বলে মন

5

নেতা নয়, সেবক চাই-মোঃ শাহজাহান বাশার

6

কুমিল্লায় যাত্রীবাহী বাসে মাদক অভিযান, ৮৭৫ গ্রাম হিরোইনসহ ৬

7

বিদেশি অস্ত্রসহ মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘মাওরা সোহেল’

8

মিরপুরে শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে কুমিল্

9

সংসদে জ্বালানি সংকট অস্বীকার, দাম সমন্বয়ের ব্যাখ্যা দিলেন স্

10

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

11

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: পরোয়ানাভুক্ত ৪ ও মোবা

12

হোমনায় পুত্রবধূর আঘাতে গুরুতর আহত বৃদ্ধা, হাসপাতালে মৃত্যুর

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

রিমান্ড শেষে জেলে হাফিজুর, তনু হত্যা মামলায় তদন্তে নতুন তথ্য

15

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

16

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদি আরবে মৃত্যু ৫৪

17

স্বার্থের সম্পর্ক নয়, নিঃস্বার্থ ভালোবাসার পক্ষেই সাংবাদিক ম

18

ফেসবুক পোস্টে তোলপাড়: এনসিপি নিয়ে কঠোর অবস্থান শাহরিয়ার কবির

19

ভিক্টোরিয়া কলেজ এইচএসসি ৯৫ ব্যাচের ফুলেল শুভেচ্ছায় আইসিটি অধ

20