আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ১৬, ২০২৬ইং অনলাইন সংস্করণ

কুমিল্লার সদর দক্ষিণে লাইসেন্সবিহীন অকটেন ব্যবসা, ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় লাইসেন্সবিহীনভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে জব্দ করা হয়েছে ২৫০ লিটার অকটেন।
‎বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়াতলী এলাকায় (চাঙ্গিনী মোড় সংলগ্ন) এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে বেলতলী সড়কের পূর্ব পাশে অবস্থিত ‘আবুল হাশেম এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। অভিযানে আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন এবং স্থানীয় বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অভিযানের সময় প্রতিষ্ঠানটির মালিক আবুল হাসেম (৩৮), পিতা আজগর আলী, দাউদকান্দি উপজেলার ভাপাখোলা এলাকার বাসিন্দার বাড়ি থেকে ২৪৫ লিটার এবং তার লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান থেকে আরও ৫ লিটার অকটেন জব্দ করা হয়। এভাবে মোট ২৫০ লিটার অকটেন উদ্ধার করা হয়।
‎অভিযোগের প্রেক্ষিতে গোপন স্থানে জ্বালানি তেল মজুদ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া জব্দকৃত ২৫০ লিটার অকটেন ঘটনাস্থলেই উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। সর্বোচ্চ দরদাতা ‘মুন ফিলিং স্টেশন’ ২৭ হাজার ৫০০ টাকায় ওই অকটেন ক্রয় করে।প্রশাসন জানায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই দাহ্য পেট্রোলিয়াম পণ্য যেমন পেট্রোল, ডিজেল ও অকটেন অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রি করে আসছিলেন। পাশাপাশি অননুমোদিত পাত্রে এসব পণ্য বিক্রি করায় তা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।
‎অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। উপজেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলসহ যেকোনো জনগুরুত্বপূর্ণ খাতে ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

1

দাউদকান্দিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন র‍্যালি ও আলোচনা সভ

2

‎মা দিবসে কুমিল্লার কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচন

3

দাউদকান্দিতে পুকুরে পড়ে চাচা-ভাতিজা দুই শিশুর মৃত্যু

4

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

5

কুমিল্লায় যাত্রীবাহী বাসে মাদক অভিযান, ৮৭৫ গ্রাম হিরোইনসহ ৬

6

দাউদকান্দিতে পারিবারিক বিরোধে মা-সন্তান ও বৃদ্ধাকে ঘরছাড়া কর

7

দাউদকান্দি মডেল থানার পৃথক অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রে

8

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

9

কুমেক হাসপাতালকে ১,০০০ শয্যায় উন্নীত করতে কৃষিমন্ত্রীর উদ্যো

10

হাতেম তাই’ উপমায় উপাধি পেলেন মোশারফ খান চৌধুরী

11

দাউদকান্দিতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

12

লেখাপড়া নাকি অভিজ্ঞতা-জীবনের আসল শক্তি কোনটা, সাংবাদিক রাজিব

13

গৌরীপুরে স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা, উদ্বোধন হলো পপুলার ডি

14

এক রাতেই নিভে গেল পাঁচ প্রাণ, গাজীপুরের সেই বাড়িতে শুধু রক্ত

15

দাউদকান্দিতে ফ্রি ফায়ার খেলায় বাধা দেওয়ায় স্বামীর আত্মহত্যা

16

দাউদকান্দিতে আব্দুল্লাহ আল রয়েলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা ও

17

বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজে নবনিযুক্ত ১২ শিক্ষক ও হিসাব

18

গুপ্ত শিবির’ মন্তব্যে উত্তপ্ত কুমিল্লা পলিটেকনিক, সংঘর্ষে আহ

19

নীরব মানুষকে দুর্বল ভাববেন না, তার ভেতরেই লুকিয়ে থাকে সবচেয়ে

20