আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ২৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে ফ্রি ফায়ার খেলায় বাধা দেওয়ায় স্বামীর আত্মহত্যা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরের আঙ্গাউড়া গ্রামে ফ্রি ফায়ার গেম খেলায় নিষেধ করায় স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে আঙ্গাউড়া গ্রামের মনির হোসেনের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মাহবুব কুমিল্লার দেবিদ্বার নোয়াপুর গ্রামের মো. আশরাফ মিয়ার ছেলে। তিনি স্ত্রী সানজিদা আক্তারকে নিয়ে গত ৯ মাস ধরে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের স্ত্রী সানজিদা আক্তার (১৯), সুহিলপুর ইউনিয়নের নুরপুর গ্রামের বাসিন্দা কাশেম মিয়ার মেয়ে। তিনি জানান, তার স্বামী মাহবুব দীর্ঘদিন ধরে ফ্রি ফায়ার গেমে আসক্ত ছিলেন এবং কোনো কাজকর্ম করতেন না। আগে রাজমিস্ত্রির কাজ করতেন এবং তার বাবা তাকে একটি অটোরিকশা কিনে দিলেও সেটিও তিনি চালাতেন না। সারাদিন মোবাইল গেম নিয়েই ব্যস্ত থাকতেন।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে গেম খেলা নিয়ে বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর বুধবার সকালেও এ নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে তিনি কাজে চলে যান। কাজ শেষে বাসায় ফিরে দেখেন দরজা বন্ধ। পাশের বাসার ভাড়াটিয়াদের সহায়তায় দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন, তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় নারী বলেন, যারা এই গেমে আসক্ত, তারা কোনো কাজকর্ম করে না। যুবসমাজকে এ ধরনের গেম থেকে দূরে রাখতে পারলে ভালো।

স্বামীর মৃত্যুতে ভেঙে পড়া স্ত্রী সানজিদা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, যদি জানতাম গেম খেলতে বাধা দিলে সে আত্মহত্যা করবে, তাহলে কখনো বাধা দিতাম না। এখন আমার কী হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার ফ্যামিলি ডে ও

1

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

2

স্বার্থের সম্পর্ক নয়, নিঃস্বার্থ ভালোবাসার পক্ষেই সাংবাদিক ম

3

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

4

সংসদ ভবনে বসে অধিবেশন দেখার বিরল সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২

5

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

6

ফেসবুক পোস্টে তোলপাড়: এনসিপি নিয়ে কঠোর অবস্থান শাহরিয়ার কবির

7

সংগ্রাম, নিষ্ঠা ও ভালোবাসার গল্প, প্রতিনিধি থেকে নির্বাহী সম

8

শিশু রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে কুমিল্লা আইডিয়াল কলেজের

9

সমুদ্র দেখতে গিয়ে আর ফেরা হলো না, দাউদকান্দির দুই যুবকের করু

10

আত্ম-উপলব্ধিতেই প্রকাশ পায় বিচক্ষণতায় -শাহজাহান বাশার

11

দাউদকান্দিতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

12

ঈদকে ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা অভিযান, এক মাসে গ্রেফতার

13

কুমিল্লায় লবণবাহী ট্রাক থেকে প্রায় এক লক্ষ ইয়াবা উদ্ধার

14

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

15

শাপলা চত্বর ও ক্রসফায়ার মামলায় সাবেক আইজিপি মামুনকে আসামির ত

16

গৌরীপুর বাজারে ‘খাজনার চাপ’ ব্যবসায়ীদের অনুপস্থিতিতে ফাঁকা স

17

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

18

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন আজমীর হোস

19

হোমনায় স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ ৭ জনের নামে থানায়

20