আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ২৬, ২০২৬ইং অনলাইন সংস্করণ

টানা সংঘর্ষে কুমিল্লা নগরী উত্তপ্ত, গুলিতে আহত ২, দুই দিনে অর্ধশতাধিক আহত ‎

কুমিল্লা নগরীতে যুবদলের দুই পক্ষের চলমান বিরোধকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় এই সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। গত দুই দিনে মোট আহতের সংখ্যা অর্ধশতাধিক ছাড়িয়েছে বলে জানা গেছে।
‎শনিবার ২৫ এপ্রিল বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর থিরাপুকুর ও জিনার পুকুরপাড় এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ থেকে ৩০ জন আহত হন। পরিস্থিতি দ্রুত অবনতি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিবিদ্ধ দুইজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের পক্ষ থেকে গুরুতর আহতদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তাজনিত কারণে অনেক ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে দেন। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত পুলিশ মোতায়েন করে এবং টহল জোরদার করে।
‎এর আগে বৃহস্পতিবার ২৩ এপ্রিল দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত একই এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় অন্তত সাতজন আহত হন। এ সময় দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেলে আগুন দেয় এবং অন্তত ১০টি দোকান ভাঙচুর করে। পাশাপাশি স্থানীয় এক বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, গত রমজান মাসে নগরীর দিঘীরপাড় এলাকায় এক যুবককে ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই বিরোধের জের ধরে সাম্প্রতিক সময়ে সংঘর্ষের ঘটনা ধারাবাহিকভাবে ঘটছে। কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ছোটন বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হচ্ছে। বিষয়টি দলীয়ভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে। অন্যদিকে, কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।,, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে।
‎এ ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।
মোঃ শাহরিয়া। বিশেষ প্রতিনিধি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান: গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার, মা

1

ফুটবলার হতে চেয়েছিলেন নোরা ফাতেহি

2

মিস ইউ শেখ হাসিনা- ফেসবুকে আবেগ জানালেন মাওলানা জুবায়ের আহমা

3

দাউদকান্দি মডেল থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার মোট ৬ জন

4

কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবসের মিছিল

5

কুমিল্লায় বিশেষ অভিযানে ২ ডাকাত সদস্য গ্রেফতার

6

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

7

রিমান্ড শেষে জেলে হাফিজুর, তনু হত্যা মামলায় তদন্তে নতুন তথ্য

8

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

9

বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলার মুখে অভিনে

10

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

11

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

12

গৌরীপুর বাজারের নতুন কমিটি: সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, সাংগ

13

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

14

কুমিল্লার শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্

15

যে সিনেমা দিয়ে সালমানকেও পারিশ্রমিকে ছাড়িয়ে যান মাধুরী

16

কুমিল্লায় রহস্যজনক মৃত্যু, নিখোঁজের ১২ ঘণ্টা পর উদ্ধার সহকার

17

অশালীন গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

18

xfdsfdfdxvxcv

19

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

20