আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ১৩, ২০২৬ইং অনলাইন সংস্করণ

প্রেমের সম্পর্কের তথ্য মেলায় কেন্দ্রীয় শিবির নেতা জিসানকে বহিষ্কার

আলোচিত জিসান আহমদ প্রধান ইস্যুতে প্রেমের সম্পর্কের প্রাথমিক সত্যতা পাওয়ার দাবি করে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা জিসান আহমদ প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ না পাওয়া গেলেও প্রাপ্ত তথ্য ও পারিবারিক সূত্রে জিসান এবং মামলার বাদীর মধ্যে প্রেমের সম্পর্কের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

ছাত্রশিবিরের দাবি, মামলার বাদী লিজা আক্তারের বড় বোন সাবিকুন্নাহার জিসান ও লিজার প্রেমের সম্পর্কের বিষয়ে আগে থেকেই অবগত ছিলেন বলে জানিয়েছেন। এ তথ্যের ভিত্তিতে সংগঠনের সাংগঠনিক নীতিমালা অনুযায়ী জিসানের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় অন্য কোনো অপরাধের অভিযোগ তদন্তে প্রমাণিত হলে ভুক্তভোগীকে প্রয়োজনীয় সব ধরনের আইনি সহায়তা প্রদান করা হবে। একই সঙ্গে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের প্রত্যাশাও ব্যক্ত করেছে সংগঠনটি।

উল্লেখ্য, সম্প্রতি জিসান আহমদ প্রধানকে ঘিরে নিখোঁজ, উদ্ধার ও পরবর্তীতে মামলা দায়েরের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই মধ্যে প্রেমের সম্পর্কের তথ্য সামনে এনে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবসের মিছিল

1

হোমনায় স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ ৭ জনের নামে থানায়

2

কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস-প্রধানমন্ত্রী

3

আন্তর্জাতিক পলিসি ডিসকাশন কনফারেন্সে UCLA-তে বক্তব্য রাখলেন

4

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

5

দাউদকান্দি মডেল থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার মোট ৬ জন

6

বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা,

7

দাউদকান্দিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ঢাকা-চট্রগ

8

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

9

শাপলা চত্বর ও ক্রসফায়ার মামলায় সাবেক আইজিপি মামুনকে আসামির ত

10

নিজেকে ‘অযোগ্য’ বললেন মাহফুজ, ফেসবুকে ক্ষোভ প্রকাশ

11

সাইপ্রাস এস আলমের বিলাস বহুল গাড়ি ও সম্পত্তি জব্দ

12

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

13

রিমান্ড শেষে জেলে হাফিজুর, তনু হত্যা মামলায় তদন্তে নতুন তথ্য

14

দায়িত্বশীল নেতৃত্বে অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতি—কুমিল্লা কোত

15

দাউদকান্দিতে ইউনিক বাসে অভিযান, ১৮ কেজি গাঁজাসহ আটক ২

16

সংসদে জ্বালানি সংকট অস্বীকার, দাম সমন্বয়ের ব্যাখ্যা দিলেন স্

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

19

দাউদকান্দিতে শিশু রিফাত হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মান

20